1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালী জেলার ৩টি উপজেলায় বিজয়ী যারা - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: জামায়াত আমির জ্বালানি তেলের রেশনিং আপাতত চলবে: জ্বালানিমন্ত্রী ফ্যামিলি কার্ড নারী দিবসের প্রতিপাদ্যের চেতনাকে প্রতিফলিত করে : প্রধানমন্ত্রী কুষ্টিয়ার মিরপুরে তিন সরকারী দপ্তরে চুরি আমি একটি ঐতিহ্যবাহী অসম্প্রদায়িক মাদক ও দুর্নীতি মুক্ত কোটালীপাড়া গড়তে চাই : এস এম জিলানী মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ টাকা জরিমানা 

পটুয়াখালী জেলার ৩টি উপজেলায় বিজয়ী যারা

  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৩৩ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালীর ৩টি উপজেলা নির্বাচনে বিজয়ী হয়েছেন যারা, ৩টি চেয়ারম্যান পদেই নতুন মুখ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় পর্যায় পটুয়াখালী জেলার বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলা পরিষদের নির্বাচন ২১.০৫.২৪ইং তারিখ রোজ মঙ্গলবার  অনুষ্ঠিত হয়েছে। এ তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে তিনজনই নতুন মুখ বিজয়ী হয়েছেন।

বাউফল উপজেলায় চেয়ারম্যান পদে  নির্বাচিত হয়েছেন আনারস মার্কার প্রার্থী মোসারেফ হোসেন খান উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি,(বর্তমান ভাইস চেয়ারম্যান)  তিনি ভোট পেয়েছেন ৪২,৩২৫। তার নিকটতম প্রতিদ্বন্দী ঘোড়া প্রতীক প্রার্থী আঃ মোতালেব হাওলাদার (বর্তমান চেয়ারম্যান)  পেয়েছেন ৩০,১০১ ভোট।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৫০,৫০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উড়োজাহাজ প্রতীকের প্রার্থী সাধারণ সম্পাদক  (ভারপ্রাপ্ত) মোঃ আনিচুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দী তালা মার্কা প্রার্থী মোঃ মাহমুদ রাহাত জামশেদ  পেয়েছেন ৩৭,৭১৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস মার্কা প্রার্থী  মোসাঃ মরিয়ম বেগম (বর্তমান ভাস চেয়ারম্যান)  ৫০,৩৭১ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দী প্রজাপতি প্রতীক প্রার্থী ঝরনা বেগম পেয়েছেন ৩৮,৮৫২ ভোট।

এ উপজেলায় ২,৯৭,৬০৭ ভোটারের মধ্যে ৯৪,৮৩২ ভোটার ভোট প্রদান করেন। এর মধ্যে ৪২১১ ভোট বাতিল হয়েছে।

দশমিনা উপজেলায় চেয়ারম্যান পদে ১২,১৪১ ভোটে নির্বাচিত হয়েছেন টেলিফোন মার্কার প্রার্থী  মোঃ ইকবাল হোসেন। তার নিকট প্রতিদ্বন্দী মোটর সাইকেল মার্কার প্রার্থী মো. বশির উদ্দিন পেয়েছেন ১০,৪৮৮ ভোট। এ উপজেলায় ভাইস চেয়াম্যান পদে ২১,১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চশমা প্রতীক প্রার্থী মো. তমিজ উদ্দিন। তার নিকট প্রতিদ্বন্দী টিউবওয়েল প্রতীক প্রার্থী মো. নাসির উদ্দিন পেয়েছেন ১৪,৪০৮ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীক প্রার্থী সামসুন্নাহার ডলি। তিনি ভোট পেয়েছেন ৩৩,০৪৩। তার প্রতিদ্বন্দী কলস প্রতীক প্রার্থী মনিরা বেগম পেয়েছেন ১২,৮১২ ভোট। এ উপজেলায় ৪৫,৮২৮ ভোটারের ৪৭,৪১৬ টি প্রদত্ত ভোটের ১৫৮৮ ভোট বাতিল হয়েছে।

গলাচিপা উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে ওয়ানা মার্জিয়া (নিতু) নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৪৫,১৯৪ । তার নিকটতম  মুহম্মদ সাহিন (ঘোড়া)  পেয়েছেন  ৩০,১৪৯ ভোট।ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ নিয়ে নির্বাচিত হয়েছেন  ফরিদ আহসান কচিন। তিনি ভোট পেয়েছেন ৪১,৮৭৩। তার নিকটতম প্রতিদ্বন্দী  মোঃ রিফাত হাসান সজিব (টিউবওয়েল প্রতী) পেয়েছেন ২৫,৭৬৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে  ফুটবল নিয়ে ৩১,৮০৭ ভোটে নির্বাচিত হয়েছেন তহমিনা আক্তার। তার নিকটতম প্রতিদ্বন্দী  হেলেনা বেগম কলস প্রতীক পেয়েছেন ৩১,৩৩৩ ভোট। এ উপজেলায় ২,৪১,৮৭৩ টি  ভোটারের মধ্যে প্রদত্ত ৭৫,৩৪৩ ভোটের ১৬৩৯ টি বাতিল হয়েছে বলে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও  রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION