1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ার দুই হিমাগারে এক লাখ ৮ হাজার ডিম জব্দ - Bangladesh Khabor
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ১ বাউফলে গভীর রাতে আগুনে ৭ কুড়েঘর পুড়ে ছাই, নাশকতার অভিযোগ ব্যক্তিগত কারও ‘ফুয়েল পাশে’ জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন সোমবার, রয়েছে যেসব কর্মসূচি আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ আড়াইহাজারে মিথিলা গ্রুপ পরিদর্শনে পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বগুড়ার দুই হিমাগারে এক লাখ ৮ হাজার ডিম জব্দ

  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২৭১ জন পঠিত
মোঃ সবুজ মিয়া, বগুড়া: বগুড়ায় অবৈধভাবে এক লাখ ডিম মজুদ রাখার দায়ে দুই হিমাগার প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বগুড়ার সদর ও শাজাহানপুর উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
বিকেল ৪টার দিকে বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোরাধাপ এলাকার সাথী হিমাগার ইউনিট-২ এ অভিযান পরিচালনা করেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান। অভিযানে সাথী হিমাগার ইউনিট-২ নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে সদর উপজেলা প্রশাসন।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান বলেন, গোপন সংবাদে আমরা প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করি। সেখানে অবৈধ মজুদ ১ লাখ ৮ হাজার ৬১০ পিস ডিম পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কয়েকজন ডিম ব্যবসায়ীকে ডেকে ৪০ হাজার ডিম বিক্রি করা হয়েছে। বাকি ডিমগুলো দুই দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে এদিন বেলা ১১টা দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার ফাতেমা সাইদুর হিমাগারে অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম।
এ সময় সেখানে অবৈধভাবে ৩০ হাজার ডিম মজুদ রাখার দায়ে ডিম ব্যবসায়ী হাসেন আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শাজাহানপুর এসব অভিযানে উপস্থিত ছিলেন মাঠ ও বাজার পরিদর্শক মো. আবু তাহেরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মাঠ ও বাজার পরিদর্শক মো. আবু তাহের বলেন, দুইটি কোল্ড স্টোরেজে যারা ডিম মজুদ করে রেখেছিল তারা প্রত্যেকেই অতি মুনাফার লোভে এটা করেছিল। মজুদের কারণে ডিমের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। আমাদের এ রকম অভিযান প্রতিদিন চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION