1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনার, খুঁজে পেতে ডিবিতে মেয়ে - Bangladesh Khabor
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী তৃতীয় নারী রিতা নতুন সরকারের শপথ কবে জানালেন প্রেস সচিব দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নিজ হাতে নির্বাচনি ব্যানার-ফেস্টুন সরাচ্ছেন জামায়াত আমির গোপালগঞ্জে মন্ত্রীত্ব আসবে, স্বাস্থ্যখাতের প্রতিশ্রুতি ৩ মাসেই বাস্তবায়ন হবে : ডাঃ কে এম বাবর লালমনিরহাট-২ আসনে ধানের শীষের রোকন উদ্দিন বাবুলের জয় লাভ সোনারগাঁয়ে আজহারুল ইসলাম মান্নান বিজয়ী হওয়ায় ২ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফোন এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান

ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনার, খুঁজে পেতে ডিবিতে মেয়ে

  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২২৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ রয়েছেন। তার খোঁজ পেতে আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন।

রোববার বিকালে তিনি রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে সংসদ সদস্য সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস বলেন, আমার বাবা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম নিখোঁজের ঘটনায় ডিবিকে অবহিত করতে এসেছি।

গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য কলকাতায় যান বলে জানিয়েছে তার পরিবার।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ জানান, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু এরপর বৃহস্পতিবারে শেষ কথা হয়েছে। তিন দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি।

এমপি আনারের বোন তাসলিমা খাতুন বলেন, ভাইয়ের কোনো খোঁজ তারা পাচ্ছেন না। যে যাই বলুক ভাইয়ের কোনো সন্ধান পাইনি আমরা। গত তিনদিন ধরে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই।

কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ জানান, স্থানীয় এমপির নিখোঁজ থাকার খবর লোকমুখে শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা ৩ বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION