1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশবিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে: বাহাউদ্দিন নাছিম - Bangladesh Khabor
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী তৃতীয় নারী রিতা নতুন সরকারের শপথ কবে জানালেন প্রেস সচিব দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নিজ হাতে নির্বাচনি ব্যানার-ফেস্টুন সরাচ্ছেন জামায়াত আমির গোপালগঞ্জে মন্ত্রীত্ব আসবে, স্বাস্থ্যখাতের প্রতিশ্রুতি ৩ মাসেই বাস্তবায়ন হবে : ডাঃ কে এম বাবর লালমনিরহাট-২ আসনে ধানের শীষের রোকন উদ্দিন বাবুলের জয় লাভ সোনারগাঁয়ে আজহারুল ইসলাম মান্নান বিজয়ী হওয়ায় ২ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফোন এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান

দেশবিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে: বাহাউদ্দিন নাছিম

  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৩১৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চাই। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশবিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে শনিবার বিকালে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আনন্দ শোভাযাত্রায় তিনি এসব কথা বলেন।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে আনন্দ শোভাযাত্রা শেষ হয়। এতে সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও থানার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করা হয়। এ সময় খুনিরা দেশের গণতন্ত্রকে হত্যা করে। মানুষের ভাত ও ভোটের অধিকার কেড়ে নেয়। দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। ঠিক সেই মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরে আসেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তিনি দেশে ফিরে আওয়ামী লীগকে সুসংগঠিত করেন। গ্রামে গ্রামে ঘুরে দলের তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করেন। তার নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় শোভাযাত্রায় সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION