1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে আলাদা আলাদা সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষকসহ নিহত ৪ - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

গোপালগঞ্জে আলাদা আলাদা সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষকসহ নিহত ৪

  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২৯২ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জে আলাদা আলাদা সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষক ৪ জন নিহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ মে) রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলীর ফকিরকান্দি এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে শহরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জুয়েল মোল্লা (৪৫) নামে একজন মারা যান। জুয়েল কাশিয়ানী উপজেলার পুইশুর গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পিনাকী রঞ্জন দাস ও উলপুর এম এইচ খান ডিগ্রি কলেজের আইসিটি বিষয়ের শিক্ষক বাবুল সরকারকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেয়ার পথে তারা দুজন মারা যান।
 
ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের এসআই আল মামুদ মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেন।  
 
এদিকে সন্ধ্যায় শহরের চাপাইল এলাকায় মামার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় রামিম শেখ (১৩) নামে কিশোর। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যায় সে। রামিম লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম বাবু শেখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION