1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারুকে সংবর্ধনা - Bangladesh Khabor
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের চার জেলায় নতুন পুলিশ সুপার জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখেই গ্যাসের মূল্যবৃদ্ধি: তথ্য উপদেষ্টা শ্রমিকের ছদ্মবেশে নাশকতা করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ বাউফলে নিজ কার্যালয়ে বসেন না স্যানিটারি ইন্সপেক্টর, সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ দাম বাড়লো এলপিজির

অভয়নগরে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারুকে সংবর্ধনা

  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৩১২ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া ১নং ওয়ার্ডের এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারুকে সংবর্ধণা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৭ টার সময় দেয়াপাড়া স্বনির্ভর যুব সংঘের কার্যালয়ের রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ওই অনুষ্ঠানে স্বনির্ভর যুব সংঘের সভাপতি আহসান হাবীব বিপু খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আফসার আলী মোল্লা, স্বনির্ভর যুব সংঘের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মানিক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক শেখ লুৎফর রহমান।
এছাড়াও জামসেদ শেখ, ইসরাফিল শেখ, বিপুল পালসহ শতাধিক গ্রামবাসী উপস্থিত থেকে নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানকে ফুলদিয়ে বরণ করে নেওয়া হয়।
এসময় ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু তার সংক্ষিপ্ত বক্তব্য দেয়াপাড়াসহ উপজেলার সর্বসাধারণ মানুষকে সাথে নিয়ে অভয়নগর উপজেলাকে স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তোলার কথা বলেন এবং দেয়াপাড়া স্বনির্ভর যুব সংঘের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION