1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রধানমন্ত্রীকে জড়িয়ে কাঁদলেন পাইলট আসিমের মা - Bangladesh Khabor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ দুইজন নিহত বাউফলে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ সমাপ্ত গোপালগঞ্জ “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত বাউফলে ছুরিকাঘাতে দুই যুবক আহত ‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক

প্রধানমন্ত্রীকে জড়িয়ে কাঁদলেন পাইলট আসিমের মা

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৩৭১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামে বিমান দুর্ঘটনায় নিহত বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের পরিবার।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় আসিম জাওয়াদের মা প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লে সরকারপ্রধান তাকে ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আসিম জাওয়াদের মা ছাড়াও তার বাবা ডা. মো. আমান উল্লাহ, স্ত্রী রিফাত অন্তরা, কন্যা আইজা ও পুত্র আয়াজ। প্রধানমন্ত্রী এ সময় আসিমের মেয়ে আইজা ও ছেলে আয়াজকেও কোলে নিয়ে সান্ত্বনা দেন।

প্রসঙ্গত, গত ৯ মে সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামে বিমান বাহিনীর ইয়াক-১৩০ নামক একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। প্রশিক্ষণ বিমানটিতে স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ ছাড়াও উইং কমান্ডার মো. সোহান হাসান খান নামের আরেক বৈমানিক ছিলেন। দুর্ঘটনার পর ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) পাইলট আসিম জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION