1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ার ঘাঘর নদীতে কুমির নিছক গুজব - Bangladesh Khabor
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ কোটালীপাড়ায় ব্রিজের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল: আতঙ্কে পথচারী-যাত্রীরা বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী কোটালীপাড়ায় ৬০ প্রান্তিক জেলে পেল বকনা বাছুর, বিকল্প আয়ে নতুন আশার আলো খাল রক্ষা না করলে বসবাসের অযোগ্য হবে ঢাকা: প্রতিমন্ত্রী শাহে আলম দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার

কোটালীপাড়ার ঘাঘর নদীতে কুমির নিছক গুজব

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৩১২ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘর নদীতে কুমির দেখা গিয়েছে মর্মে বেশ কিছুদিন যাবৎ একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

নদীতে সাঁতার কাটা অবস্থায় কুমিরের ছবি সহ একটি পোষ্ট “জন সিনা” নামক একটি ফেসবুক আইডি থেকে পোষ্ট দেওয়ার পর সেটি ছাত্র, শিক্ষক, সাবেক অধ্যক্ষ, ব্যবসায়ি সহ উপজেলার একাধিক ব্যক্তি নিজ নিজ আইডি থেকে শেয়ার করেন। কিন্তু ছবিটি ঘাঘর নদীর না বলে মতামত ব্যাক্ত করেছেন সন্থানীয় সাধারণ জনতা।

তাছাড়া ঘাঘর নদীতে যে বস্তুটি দেখা গিয়েছে সেটি একটি ভাসমান খেজুর গাছ, এমটাই বেরিয়ে এসেছে গনমাধ্যম কর্মীদের অনুসন্ধানে। কুশলা ইউপি সদস্য জাঠিয়া গ্রামের অরুন বালা সহ একাধিক এলাকাবাসী সাংবাদিকদের জানান- ঘাঘর নদীতে কুমির দেখা গিয়েছে কথাটি নিছক গুজব ছাড়া কিছুই না।

এ ব্যাপারে ফেসবুক আইডি জন সিনা’র এডমিন উপজেলার উত্তরপাড় গ্রামের সাইফুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- আমি ঢাকা হাই কোর্ট এ্যাটর্নি জেনারেল অফিসে চাকুরী করি, আমি কুমিরের ছবি পোষ্ট করি নাই, ঘাঘর নদীতে একটা বড় গুই সাপ দেখা গিয়েছিলো, সেই ছবিটি পোষ্ট দিয়েছি, তাছাড়া গুই সাপের ছবিটি আমি নিজে ক্যামেরায় তুলি নাই, অন্য মাধ্যম থেকে সংগ্রহ করেছিলাম।

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক বলেন- ঘাঘর নদীতে কুমির দেখা গিয়েছে, এ পোষ্টটি আমিও দেখেছি, তবে এর কোন সত্যতা পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION