1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোনো প্রকল্পে ‘শেখ হাসিনা’ নাম না রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

কোনো প্রকল্পে ‘শেখ হাসিনা’ নাম না রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩৪৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : একনেক বৈঠকে খুলনা মেডিকেল কলেজ প্রকল্প থেকে ‘শেখ হাসিনা’ নামটি বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পরে উপস্থিত সবার অনুরোধে এ নামটি থাকলেও আগামীতে আর কোনো প্রকল্পে নিজের নাম না দেওয়ার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন তিনি।

বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকার।

সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে শেখ হাসিনা ম্যুরাল না করে ওই টাকা অন্য কোনো স্থানে ব্যয় করতেও বলেছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া আগামীতে যে কোনো ব্রিজ নির্মাণে বিশেষ সতর্ক হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ছাতক সিমেন্ট কারখানাসহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে অন্তর্ভুক্তি করা যায় কিনা সে বিষয়ে অর্থ বিভাগ ব্যবস্থা নেবেন।

ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম (অব.), পরিকল্পনা প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সহিদুজ্জামান সরকারসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক ও ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেছেন, নদীর পানি প্রবাহ যাতে নষ্ট না হয় এবং ব্রিজের উচ্চতা ঠিক রাখতে হবে। এ ছাড়া একটি প্রকল্পের নামের সঙ্গে চায়না এইড কথাটি উল্লেখ আছে। তাই এ নিয়ে সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগীর সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION