1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল - Bangladesh Khabor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্বে সেনাবাহিনীর ৭ মেজর জেনারেল বাউফলে নারী শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে পুলিশের মতবিনিময় সভা সরিয়ে দেওয়া হলো গোপালগঞ্জের ডিসিকে গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি বাউফলের কাছিপাড়া লঞ্চঘাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, যাত্রীদের হয়রানির দাবি গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল

  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ৩৫১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : সাম্প্রতিক ছয় দিনের থাইল্যান্ড সফরের বিস্তারিত তুলে ধরতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গণভবনে প্রেস কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এক সংশোধনী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংশোধনী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার রাতে প্রেস উইং থেকে বলা হয়েছিল, বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গত ২৯ এপ্রিল সকালে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উভয় সফরের অংশ হিসেবে গত ২৪ এপ্রিল ব্যাংককে পৌঁছান শেখ হাসিনা।

এ সফরকে ‘প্রতিবেশী’ নীতির ওপর বৃহত্তর ফোকাসের অংশ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এটি দুই দেশের জন্য দ্বিপক্ষীয় সম্পর্কের গতিকে আরও নবায়নের চমৎকার সুযোগ করে দিয়েছে।

এ ছাড়া তিনি ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসক্যাপ) ৮০তম অধিবেশনে ভাষণ দেন। এ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি সব বিশ্বনেতাকে যুদ্ধ, আক্রমণ ও আগ্রাসন বন্ধ করে সংঘাতকে ‘না’ বলার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION