1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশে শ্রমিকদের অধিকার দিন দিন বাড়বে, কমবে না: আইনমন্ত্রী - Bangladesh Khabor
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন সোনারগাঁয়ে ৫টি চুনা কারখানা ও ১টি ঢালাই কারখানা ধ্বংস কোটালীপাড়া চাঁদার টাকা না পেয়ে মারুফ বাহিনীর হামালায় চার শ্রমিক আহত বাউফলে নদীর তীর কেটে মাটি লুট: বিলীন হচ্ছে কবরস্থান, আতঙ্কে গ্রামবাসী কৃষক কার্ডে ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা: চিফ হুইপ শনিবার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ফারাক্কা বাঁধ এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে: মির্জা ফখরুল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ ১৩ দিনে রেমিট্যান্স এলো ২১ হাজার ৩৯৫ কোটি টাকা ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

দেশে শ্রমিকদের অধিকার দিন দিন বাড়বে, কমবে না: আইনমন্ত্রী

  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩১৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে শ্রমিকদের অধিকার দিন দিন বাড়বে, কমবে না। সোমবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কোন দেশ আমাদের কী দেবে আর কী দেবে না, সেটার ওপর নির্ভর করে শেখ হাসিনার সরকার শ্রমিকদের অধিকারের ব্যাপারে চিন্তাভাবনা করে না। তার সরকারের লক্ষ্য শ্রমিকরা যে অধিকার ভোগ করছেন, তার থেকে বেশি যাতে তারা পান, সেই ব্যবস্থা নিশ্চিত করা।

বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে আনিসুল হক বলেন, মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের জিজ্ঞাসা ছিল, থ্রেসহোল্ড (ট্রেড ইউনিয়ন গঠনে শ্রমিকদের সম্মতির হার) কমানো নিয়ে। তিনি বলেন, ২০১৬ সালের দিকে এটি ছিল ৩০ শতাংশ। ২০১৭ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে বৈঠকের পর এই থ্রেসহোল্ড ২০ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তখন আমি বলেছিলাম, এটা আরও কমানো হবে, তবে ধীরে ধীরে। এবার বাংলাদেশ শ্রম আইনে যে সংশোধনী আনা হচ্ছে, তাতে প্রথমে প্রস্তাব ছিল থ্রেসহোল্ড ২০ শতাংশ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনা হবে কিন্তু সেখানে শর্ত ছিল, এটা শুধু যেসব কারখানায় তিন হাজার বা তার চেয়ে বেশি শ্রমিক কর্মরত, তাদের জন্য প্রযোজ্য হবে। কিন্তু এখন সেই সীমাও উঠিয়ে দেওয়া হয়েছে। এই সংশোধনী পাশ হলে সব কারখানার ক্ষেত্রে ১৫ শতাংশ থ্রেসহোল্ড প্রযোজ্য হবে। আগামী বাজেট অধিবেশনের শেষের দিকে বাংলাদেশ শ্রম আইন সংশোধন বিল পাশ হবে বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।

মন্ত্রী বলেন, তারা (মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল) মূলত বাংলাদেশের শ্রম আইন, শ্রমিকদের অধিকার এবং তা নিয়ে আমরা কী কাজ করছি, তা নিয়ে আমার সঙ্গে আলোচনা করেছেন। তাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল-বাংলাদেশে শ্রমিক আইনের যে সংশোধন হচ্ছে, সেটার বর্তমান পরিস্থিতি কী, কী করা হচ্ছে? এগারোটা ব্যাপারে তাদের জানার ইচ্ছা ছিল এবং এ ব্যাপারে কতটুকু অগ্রগতি হয়েছে, তা তাদের জিজ্ঞাসায় ছিল।

বাংলাদেশের শ্রম আইন ও অধিকারের বিষয়ে শোনার পর মার্কিন প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছেন বলে মন্তব্য করেন মন্ত্রী।

বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএসটিআরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের লেবার অ্যাটাশে লিনা খানসহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এছাড়া আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং লেজিসলেটিভ ও সংসদ বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION