1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর - Bangladesh Khabor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্বে সেনাবাহিনীর ৭ মেজর জেনারেল বাউফলে নারী শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে পুলিশের মতবিনিময় সভা সরিয়ে দেওয়া হলো গোপালগঞ্জের ডিসিকে গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি বাউফলের কাছিপাড়া লঞ্চঘাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, যাত্রীদের হয়রানির দাবি গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৩৩৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ইসরাইল ও ইরানের মধ্যে সৃষ্ট উত্তেজনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতির ওপর নজর রাখতে মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পাশাপাশি সব ধরনের আগাম প্রস্তুতি নিতে বলেছেন সরকারপ্রধান।

বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

মাহবুব হোসেন বলেন, মিডলইস্টে এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেদিকে নজর রাখার জন্য সবগুলো মন্ত্রণালয়কে বলেছেন প্রধানমন্ত্রী। সম্ভাব্য রিয়্যাকশন কী হতে পারে, সে বিষয়ে প্রস্তুতি নিতে বলেছেন। সংঘাত দীর্ঘমেয়াদি হলে সেটা মোকাবিলা কিভাবে করা হবে, সেজন্য প্রস্তুতি নিতে বলেছেন।

সচিব বলেন, ঘটনা প্রবাহের দিকে নজর রাখতে বলেছেন। প্রধানমন্ত্রী নিজেও পর্যালোচনা করছেন। মন্ত্রণালয়গুলোকেও পর্যালোচনা করতে বলেছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংঘাত যদি দীর্ঘমেয়াদি হয় তখন বিভিন্ন সেক্টরে যে ইমপ্যাক্ট পড়তে পারে, সেটি যেন সংশ্লিষ্ট সেক্টর থেকে এক্সারসাইজ করে তা মোকাবিলার জন্য পরিকল্পনা গ্রহণ করে প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন। যার যার সেক্টরে সবাই যেন প্রস্তুতি নেয়। ক্রাইসিস (সংকট) তৈরি হলে জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে, তখন কী করা যায়, সেসব বিষয়ে পরিকল্পনা রাখতে বলেছেন প্রধানমন্ত্রী।

মাহবুব হোসেন জানান, বৈঠকে ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন পর্বে প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের দীর্ঘদিন ধরে বাস্তবায়নাধীন প্রকল্পগুলো পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন।

সচিব বলেন, যেসব প্রকল্প বারবার প্রতিবেদনে বাস্তবায়নাধীন লেখা হচ্ছে সেগুলো দ্রুত শেষ করতে হবে। হয় বাস্তবায়ন করতে হবে, অথবা সেগুলো আবার মন্ত্রিসভায় নিয়ে আসতে হবে। বলতে হবে যে, এই এই কারণে এগুলো বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে দ্রুত মন্ত্রিসভাকে অবহিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। হয় বাস্তবায়ন করবে, না হয় বিলম্বের কারণ আমাদের জানতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION