1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে জমি নিয়ে বিরোধের ৪ জনকে কুপিয়ে জখম - Bangladesh Khabor
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা স্কুল কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষ, সাঘাটায় ছাত্রশিবির নেতা নিহত মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা সোনারগাঁয়ে ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন  কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত কোটালীপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ভেকু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে সংবাদ : প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ২৩ জুন ঘিরে সতর্ক র‍্যাব: আইনশৃঙ্খলা বিঘ্নিত করলে ছাড় নয় কত নম্বরে হবে বিসিএস ভাইভা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাউফলে জমি নিয়ে বিরোধের ৪ জনকে কুপিয়ে জখম

  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২৫৩ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে।
আহতরা হলেন ফোরকান মৃধা (৬০) ইমন হোসেন (২১) রাকিবুল (২৮) ও ছালেয়া বেগম( ৫০)। আহতদের ওইদিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮ টায় উপজেলা ৯নং নাজিরপুর ইউনিয়নের ছোট ডালিমা গ্রামে এঘটনাটি  ঘটেছে।
স্থানীয় ও আহত সুত্রে জানা গেছে, উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছোট ডালিমা গ্রামের ফোরকান মৃধার সাথে একই বাড়ির জামাল মৃধা ও গিয়াস মৃধা গ্রুপের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন দুপুরে ফোরকান মৃধা তার নিজের ভোগদখলীয় জমিতে মাটি কাটতে যায়। এসময় জামাল মৃধা ও গিয়াস মৃধার গ্রুপ বাধা দেয়।
উভয়ের মধ্যে কথাকাটি হয়। পরে রাত সাড়ে ৮ টার দিকে জামাল মৃধা ও গিয়েস মৃধা গ্রুপ তাদের ১০/১৫ জন সন্ত্রাসী বাহিনী দিয়ে ফোরকান মৃধা (৬০) ইমন হোসেন (২১) রাকিবুল (২৮) ছালেয়া বেগম( ৫০)। কে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।
ডাকচিৎকারে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাউফল উপজেলা হাসাপাতালে নিয়ে গেলে কর্তাব্যরত ডাক্তার ফোরকান মৃধা (৬০) ইমন হোসেন (২১)-কে  প্রাথমিক চিকিৎসা দিয়ে  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এবং রাকিবুল ও ছালেয়া বেগমে ( ৫০) বাউফল উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
এঘটনায় ইমন হোসেন বাদী হয়ে ৩/৪ জন অজ্ঞাতা নামসহ ৬ জনকে আসামী করে বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনিত কুমার গায়েন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION