1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিএনপির এখন গলার জোর আর মুখের বিষ ছাড়া কিছু নেই: কাদের - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট

বিএনপির এখন গলার জোর আর মুখের বিষ ছাড়া কিছু নেই: কাদের

  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৩৭৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, বিএনপির এখন গলার জোর আর মুখের বিষ ছাড়া কিছু নেই। তারা শক্তিহীন হয়ে পড়েছে। শক্তি যখন কমে যায় তখন মুখের বিষ বেড়ে যায়। শক্তি কমে গেছে, নির্বাচন ঠেকাতে পারেনি, আন্দোলন ব্যর্থ হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন ততদিন গণতন্ত্র ও স্বাধীনতা নিরাপদ থাকবে- এই কথা আমি গভীর প্রত্যয়ের সঙ্গে বলতে চাই। তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কোনো কারণ নেই।

শনিবার মতিঝিল টিএন্ডটি উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আওয়ামী যুবলীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বিএনপি-জামায়াতের ব্যাপারে সবাইকে সতর্ক ও সাবধান থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এরা ক্ষমতায় গেলে বাংলাদেশের সার্বভৌমত্ব গিলে খাবে, গণতন্ত্র গিলে খাবে, মানুষের নিরাপত্তা গিলে খাবে, গোটা বাংলাদেশ গিলে খাবে।

‘দেশে এক ভয়াবহ অবস্থা বিরাজ করছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব বলেন- কোথায় বাংলাদেশের একটা লোক না খেয়ে মারা গেছে? সংকট আছে, কষ্ট আছে। কিন্তু ভয়াবহ কোনো সংকট এখানে নেই। দুনিয়ার অনেক দেশের চেয়ে আমরা ভালো আছি। আল্লাহর রহমতে শেখ হাসিনার নেতৃত্বে আজকের সংকট কেটে যাবে বলে আমরা আশা করি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবিক নেত্রী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যেখানে আওয়ামী লীগের মতো বড় দলের বড় বড় ইফতার পার্টি করার কথা, সেখানে আমরা ইফতার পার্টি করছি না। শেখ হাসিনা বলেছেন- ইফতার গরিবের মাঝে বিতরণ করতে হবে। অথচ আজকে বিএনপি-জামায়াত একসঙ্গে ইফতার পার্টি করে আওয়ামী লীগের গিবত গায়।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চলনায় সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION