1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অন্ধকারে ঢিল ছুড়বেন না, সত্য বলুন: ফখরুলকে কাদের - Bangladesh Khabor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্বে সেনাবাহিনীর ৭ মেজর জেনারেল বাউফলে নারী শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে পুলিশের মতবিনিময় সভা সরিয়ে দেওয়া হলো গোপালগঞ্জের ডিসিকে গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি বাউফলের কাছিপাড়া লঞ্চঘাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, যাত্রীদের হয়রানির দাবি গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অন্ধকারে ঢিল ছুড়বেন না, সত্য বলুন: ফখরুলকে কাদের

  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৪২৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : সরকার দেশজুড়ে হরিলুট চালাচ্ছে বিএনপির এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি প্রশ্ন রাখেন কিভাবে হরিলুট চলছে? কোথায় হরিলুট চলছে? অন্ধকারে ঢিল ছুড়বেন না, সত্য বলুন।

৮০ ভাগ নেতাকর্মী জেলে-বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল মায়াকান্না করে। তালিকাটা প্রকাশ করুন।

ওবায়দুল কাদের শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মৎস্যজীবী লীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন।

তিনি বলেন, আজকে পরিস্থিতি সামাল দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে শেখ হাসিনা দিন-রাত কাজ করে যাচ্ছেন।

আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ,  মৎস্যজীবী লীগের কার্যকরি সভাপতি সাইফুল আলম মানিক ও সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর সহ মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা। পরে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION