1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লেবাননে জাতিসংঘ মিশনের গাড়িতে ইসরায়েলের বিমান হামলা - Bangladesh Khabor
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রিজার্ভ চুরি: ৯৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ বাউফলে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় মোবাইকোর্টে মাদকসেবীকে ১ বছরের কারাদণ্ড কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার

লেবাননে জাতিসংঘ মিশনের গাড়িতে ইসরায়েলের বিমান হামলা

  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৫১৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট :লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের পর্যবেক্ষকদের বহনকারী একটি গাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। শনিবার সীমান্ত শহর রমেশে ইসরায়েলি ওই হামলায় জাতিসংঘের কয়েকজন পর্যবেক্ষক আহত হয়েছেন। লেবাননের দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তবে দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলের গাড়িতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলার অভিযোগ অস্বীকার করেছেন ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায়ে আদ্রেই। ইউনিফিল কিংবা জাতিসংঘের কারিগরি পর্যবেক্ষক মিশন ইউএনটিএসও এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

লেবাননের একটি নিরাপত্তা সূত্র বলেছে, হামলার শিকার গাড়িতে জাতিসংঘের তিনজন কারিগরি পর্যবেক্ষক ও একজন লেবানিজ অনুবাদক ছিলেন। ইসরায়েলি হামলায় গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অপর একটি সূত্র জানিয়েছে।

গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ড ও সামরিক চৌকি লক্ষ্য করে প্রত্যক দিনই রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এমনকি ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনাও ঘটেছে হিজবুল্লাহর। প্রায় ছয় মাসের এই হামলা-পাল্টা হামলার ঘটনায় উভয় পক্ষে সামরিক-বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।

লেবানের সরকারি সূত্র বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় দেশটিতে এখন পর্যন্ত হিজবুল্লাহর অন্তত ২৭০ যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলের হামলায় লেবাননে আরও ৫০ বেসামরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু, চিকিৎসক ও সাংবাদিকও রয়েছেন। ইসরায়েলি হামলার শিকার হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলের সদস্যরা ও লেবাননের সামরিক বাহিনীও।

এর আগে, গত বছরের নভেম্বরে ইউনিফিল জানায়, দক্ষিণ লেবাননে ইউনিফিলের একটি গাড়ি ইসরায়েলি গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই ঘটনায় কোনও হতাহত হয়নি। গত মাসে দেশটিতে নিযুক্ত জাতিসংঘের এই শান্তিরক্ষা মিশন বলেছে, লেবাননের ভূখণ্ডে হামলা চালিয়ে রয়টার্সের এক সাংবাদিককে হত্যা করে ইসরায়েলি সামরিক বাহিনী স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে। সূত্র: রয়টার্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION