1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি বন্ধ করতে হবে : এনামুল হক বাবুল - Bangladesh Khabor
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা স্কুল কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষ, সাঘাটায় ছাত্রশিবির নেতা নিহত মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা সোনারগাঁয়ে ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন  কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত কোটালীপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ভেকু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে সংবাদ : প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ২৩ জুন ঘিরে সতর্ক র‍্যাব: আইনশৃঙ্খলা বিঘ্নিত করলে ছাড় নয় কত নম্বরে হবে বিসিএস ভাইভা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অভয়নগর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি বন্ধ করতে হবে : এনামুল হক বাবুল

  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২৬৫ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের উপর থেকে চাপ কমাতে হবে, তাদেরকে যে হয়রানি করা হয় তা বন্ধ করতে হবে। হাসপাতালে রোগীরা এসে সঠিক সেবা পাবেনা, সেটা হবেনা।
ডাক্তারদের নিয়ে নানা কথা আছে, সেগুলি থেকে বের হয়ে আসতে হবে। অযথা হয়রানি বন্ধ করে রোগীদের যে সকল টেষ্ট হাসপাতালে থাকার কথা সেগুলি যথাযথ ব্যবস্থা করতে হবে। সোমবার সকালে যশোরের অভয়নগর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যশোর-৪ সংসদীয় আসনের এমপি আলহাজ্ব এনামুল হক বাবুল এসব কথা বলেন।
সোমবার (২৫ মার্চ) সকালে হাসপাতাল অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ, যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস, অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, এনজিও প্রতিনিধি গ্রাম ডাক্তার আ: গফুর, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION