1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোয়ালন্দে আইয়ুব দফাদারের কান্ড : তিন সন্তানের জননীকে বিয়ে, মাকে ফেরত চায় ৩ শিশু - Bangladesh Khabor
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা স্কুল কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষ, সাঘাটায় ছাত্রশিবির নেতা নিহত মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা সোনারগাঁয়ে ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন  কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত কোটালীপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ভেকু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে সংবাদ : প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ২৩ জুন ঘিরে সতর্ক র‍্যাব: আইনশৃঙ্খলা বিঘ্নিত করলে ছাড় নয় কত নম্বরে হবে বিসিএস ভাইভা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

গোয়ালন্দে আইয়ুব দফাদারের কান্ড : তিন সন্তানের জননীকে বিয়ে, মাকে ফেরত চায় ৩ শিশু

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১৬২ জন পঠিত

অরুণ রাহা, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আইয়ুব দফাদার (৫০) তিন সন্তানের জননী আসমা বেগমকে বিয়ে করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন।

এলাকার ঘুরে শোনা যায়, সুখেই চলছিল মিলন ও আসমা দম্পতির সংসার। হঠাৎ আইয়ুব দফাদারের দৃষ্টিতে ধ্বংস হলো আসমা ও মিলন দম্পতির সংসার। আসমা বেগম ও মিলন দম্পতির ঘরে তিনটি সন্তান রয়েছে। দুটি ছেলে ও একটি মেয়ে। বড় ছেলে অনিক শেখ(১৭) মেজো ছেলে সজীব (১৩)ছোট কন্যা মাহিয়া আক্তার (৮)। আসমা ও মিলন দম্পতি সংসার সুখের করার জন্য তারা ঢাকা সাভার গার্মেন্টসের চাকরির পাশাপাশি সেখানেই বসবাস করত। তাদের মধ্যে একটি ঝামেলা হয়। ঝামেলা মীমাংসার জন্য গ্রামের বাড়ি থেকে আইয়ুব দফাদারকে ঢাকা সাভারে পাঠানো হয়। সেখান থেকেই শুরু হয় আসমার সাথে আইয়ুব দফাদারের প্রেমের সম্পর্ক। এর কিছুদিন পরেই আসমা মিলনকে তালাক দিয়ে দফাদারকে বিয়ে করেন।

এরপর চলতি মাসের ৭ তারিখে আসমার সাবেক স্বামী মিলনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আসমা কে সে কুপিয়েছে.।কুপানোর ঘটনাকে কেন্দ্র করে আসমার পরিবারের পক্ষ থেকে মিলনকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এখন মামলা ঘাড়ে নিয়ে মিলন পলাতক রয়েছে। মামলার ২ নং আসামি মিলনের পিতা জামিনে এসে আসমার তিন সন্তানকে নিয়ে বড় ঝামেলায় পড়ে আছেন। এবং তারা মামলা থেকে অব্যাহতি পেতে সেই সাথে তাদের বৌমাকে ফেরত পেতে ঘুরছেন দ্বারে দ্বারে।

আসমা বেগমের ছোট কন্যা মাহিয়া আক্তার বলে,আমি আমার মাকে ফেরত চাই। মা ছাড়া আমার ঘুম আসেনা।

অভিযুক্ত আইয়ুব দফাদার জানান, আমি ইসলামী শরিয়া মোতাবেক আসমা বেগমকে বিয়ে করেছি।

৩ সন্তানের জননী আসমা বেগম জানান,আমার আগের স্বামী মিলন আমাকে ভাত কাপর দিতে পারতো না।আমি সুখে থাকার জন্য আইয়ুব দফাদার কে বিয়ে করেছি। এজন্য মিলন আমাকে এলোপাতাড়ি কুপিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য লিয়াকত হাসান লিপু মন্ডল জানান, আইয়ুব দফাদার আমাদের এলাকায় একজন বিষফোঁড়া। তার অত্যাচারে আমাদের এলাকাবাসী অনেকেই নিঃস্ব। আমরা আইয়ুব দফাদারের বিচার চাই।

উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা জানান, আইয়ুব দফাদারের বেতন স্থগিত করা হয়েছে। শুনেছি আয়ুব দফাদার তিন সন্তানের জননীকে বিয়ে করেছে। বিষয়টি আমি খতিয়ে দেখবো পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION