1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়, নিয়ন্ত্রণ করতে হবে: কাদের - Bangladesh Khabor
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন সোনারগাঁয়ে ৫টি চুনা কারখানা ও ১টি ঢালাই কারখানা ধ্বংস কোটালীপাড়া চাঁদার টাকা না পেয়ে মারুফ বাহিনীর হামালায় চার শ্রমিক আহত বাউফলে নদীর তীর কেটে মাটি লুট: বিলীন হচ্ছে কবরস্থান, আতঙ্কে গ্রামবাসী কৃষক কার্ডে ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা: চিফ হুইপ শনিবার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ফারাক্কা বাঁধ এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে: মির্জা ফখরুল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ ১৩ দিনে রেমিট্যান্স এলো ২১ হাজার ৩৯৫ কোটি টাকা ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়, নিয়ন্ত্রণ করতে হবে: কাদের

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২৭৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : চাঁদাবাজি অতিরিক্ত বাড়ার বিষয়টা আমাদের মনিটরিংয়ে আছে। চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়, নিয়ন্ত্রণ করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২১ মার্চ) সড়ক পথে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবহণ নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, করাপশন কোথায় হচ্ছে না। আমেরিকাতেও হচ্ছে না!  চাঁদাবাজি এমন জায়গায় গিয়ে পড়েছে যে, আজ প্রধানমন্ত্রীকেও এ নিয়ে বলতে হচ্ছে। কারণ এটার ইমপ্যাক্ট দ্রব্যমূল্যেও গিয়ে পড়ছে।

সেতুমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ে দুর্ভাবনার শেষ নেই। রাজধানীর ভেতরে গণপরিবহণগুলোর দিকে তাকানো যায় না। এর থেকে মফস্বলের গাড়িগুলো অনেক উন্নত। রঙ দিয়ে গাড়ি না চালিয়ে, ফিটনেস নিশ্চিত করার জন্য বিআরটিএ এবং হাইওয়ে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ঈদের সময় কিছুটা যানজট হবে। একদম যানজট মুক্ত দাবি করা সমীচীন নয়। হাইওয়ে পুলিশের সক্ষমতা আরও বাড়াতে হবে। হাইওয়ে পুলিশ ও বিআরটিএর সক্ষমতা বাড়াতে না পারলে কোনো ভালো সিদ্ধান্ত কার্যকর হবে না। ঈদে দুই জায়গা ঠিক করলে সব ঠিক। হানিফ ফ্লাইওভার থেকে ঢাকায় নির্বিঘ্নে প্রবেশের ব্যবস্থা করতে হবে এবং গাজীপুর সড়কে।

সেতুমন্ত্রী বলেন, হাইওয়েতে ৩ চাকার গাড়ি এখনো চলছে। এতে অনেকের প্রাণহানি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION