1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিকে অভিযান - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

কোটালীপাড়ায় ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিকে অভিযান

  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৪৭৯ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের সিভিল সার্জন মোঃ জিল্লুর আহম্মদ এর নেতৃত্বে কোটালীপাড়া উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতাল ক্লিনিকে অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-ইয়াসা রহমান তপাদার ও রন্টি পোদ্দারকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন তিনি।

এ সময় প্রতিষ্ঠানের শ্রেনী পরিবর্তন, কাগজ পত্র, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মূল্য তালিকা, চিকিৎসকদের তালিকা, ল্যাব টেকনিশিয়ান, রেডিও গ্রাফার সহ বিভিন্ন অনিয়মের কারনে, মেডিকেল প্রাকটিস ও বে-সরকারী ক্লিনিক এবং ল্যাবরেটরী নিয়ন্ত্রন অধ্যাদেশ- ১৯৮২ আইনে, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন, সমাধান ডায়াগনস্টিক সেন্টার ৫ হাজার, পদ্মা ডায়াগনস্টিক সেন্টার ৫ হাজার, ডিজিটাল মেডিল্যাব ২ হাজার, নিরাময় ডায়াগনস্টিক সেন্টার ২৫ হাজার, নিউ কোটালীপাড়া ডায়াগনস্টিক সেন্টার ৫ হাজার, রতন ডায়াগনস্টিক সেন্টার ৩০ হাজার, মা ডায়াগনস্টিক সেন্টার ২০ হাজার, ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার ৫ হাজার, রংধনু ডায়াগনস্টিক সেন্টার ৪০ হাজার, আধুনিক ডায়াগনস্টিক সেন্টার ৫ হাজার এবং লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার কে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় অভিযানের বিষয় টের পেয়ে বন্ধু ক্লিনিক, পপুলার ও যমুনা ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ প্রতিষ্ঠান বন্ধ করে সঠকে পড়ে।

এ ছাড়াও মুনা জেনারেল হাসপাতালকে সতর্ক করে ও ইভা মেডিকেয়ার হাসপাতাল কে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।

পরে সাংবাদিকদের ব্রিফিং কালে সিভিল সার্জন বলেন- সেবা গ্রহনের বিষয়ে জন সাধারনকে সচেতন হতে হবে।

সব সময় সরকারী হাসপাতাল থেকে সব ধরনের সেবা গ্রহন করার আহ্বান জানিয়ে তিনি বলেন- এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।

এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্তা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইব্রাহিম মোল্যা, র্যাব-০৬ ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফট্যানেন্ট মোঃ রাসেল ও সঙ্গীয় ফোর্স, সেনেটারী ইন্সপেক্টর সেলিম মীর, বেঞ্চ সহকারী- আজাদুর রহমান, এস এম লিয়াকত হোসেন, অফিস সহায়ক- বোরহান উদ্দিন, সাইফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION