1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাজবাড়িতে ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ যুবক গ্রেপ্তার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

রাজবাড়িতে ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ যুবক গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৯৮ জন পঠিত
অরুণ রাহা, রাজবাড়ী : রাজবাড়িতে দেড় শতাধিক ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা শাখার (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত ৫ মাদক ব্যবসায়ী হলেন, মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানার (৮ নং ওয়ার্ড) কুঠির হাট গ্রামের লালন দেওয়ানের ছেলে মোঃ শামীম দেওয়ান (২৪), মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানার (৫নং ওয়ার্ড) কোটকান্দি গ্রামের শাহেদ গাজীর ছেলে মোঃ নাঈম গাজী (২৪), এ/পি রাজবাড়ী জেলা রাজবাড়ী সদর থানার রামপুর গ্রামের (নূর মোহাম্মদ ভূঁইয়ার নাতি), ফরিদপুর জেলার কোতোয়ালী থানার উত্তর টেপাখোলা গ্রামের মোঃ একলাছ উদ্দিন এর ছেলে আব্দুল্লাহ আল-জামি (২৩), রাজবাড়ী জেলা রাজবাড়ী সদর থানার শাদীপুর গ্রামের মোঃ আঃ রহমান ঢালীর ছেলে মোঃ সুজন ঢালী (২১) ও রাজবাড়ী জেলা রাজবাড়ী সদর থানার কল্যানপুর গ্রামের মোঃ শফিক শেখ এর ছেলে মোঃ হোসেন শেখ (২৩)।
রাজবাড়ী জেলা গোয়েন্দা সূত্রে জানা যায়,১৪ই মার্চ বৃহস্পতিবার বিকেল ৩:৪০ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই দেওয়ান শামীম এর নেতৃত্বে একটি টিম রাজবাড়ী সদর উপজেলাধীন খানখানা পুর সাকিস্হ গোলাম মাওলা রিক্সা গ্যারেজ এর সামনে পাকা রাস্তার উপর হইতে তাঁদের ৫জনকে দেড় শতাধিক ইয়াবা যাহার অবৈধ বাজার মূল্য ৪৫,০০০/-(পঁয়তাল্লিশ হাজার) টাকা সহ গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার বেলা ৩:৪০ মিনিটের দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান খান। তিনি জানান, এ ব্যাপারে গ্রেফতারকৃত ৫ যুবকের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION