1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ৭শ কেজি জাটকা উদ্ধার - Bangladesh Khabor
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

বাউফলে ৭শ কেজি জাটকা উদ্ধার

  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২৯২ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ৭’শ কেজি জাটকা ইলিশ সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার ভোর ৬টার দিকে উপজেলার কালাইয়া লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী আটক ৩ জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, দশমিনা উপজেলার বাশবাড়িয়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে স্বপন মোল্লা (২৫), বাউফলের চদ্রদ্বীপ ইউনিয়নের শাহজাহান মিয়ার ছেলে আব্দুল লতিফ (২৭) ও একই ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে ইব্রাহীম খাঁ (২২)।

কালাইয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. লুৎফর রহমান বলেন, গোপন সুত্রে জাটকা ইলিশ পাচারের খবর পেয়ে সোমবার ভোর ৬টার দিকে অভিযান চালিয়ে কালাইয়া লঞ্চ ঘাটের পূর্বপাশ থেকে পাচার করার জন্য রাখা ৭শ কেজি জাটকাসহ তিনজনক আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION