1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
২০৭ রানের বিশাল টার্গেট তাড়ায় ২১ রানেই সাজঘরে লিটন-সৌম্য - Bangladesh Khabor
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা রূপগঞ্জে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

২০৭ রানের বিশাল টার্গেট তাড়ায় ২১ রানেই সাজঘরে লিটন-সৌম্য

  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৪৪৮ জন পঠিত

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে খেলা মানেই বাড়তি চাপ। শ্রীলংকার বিপক্ষে ১২০ বলে ২০৭ রানের বিশাল টার্গেট তাড়ায় শূন্য রানে ফেরেন তারকা ওপেনার লিটন কুমার দাস। তিনি অফের বল লেগে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন।

সাদিরা সামারাবিক্রমা ও কুশাল মেন্ডিসের জোড়া ফিফটিতে ভর করে ৩ উইকেটে ২০৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে শ্রীলংকা।

দলের হয়ে ৪৮ বলে ৮ চার আর একটি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৬১ রান করে অপরাজিত থাকেন সাদিরা সামারাবিক্রমা। এছাড়া ৩৬ বলে ৬টি চার আর ৩টি ছক্কায় ৫৯ রান করে ফেরেন কুশাল মেন্ডিস। মাত্র ২১ বল খেলে ৬টি ছক্কার সাহায্যে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অধিনায়ক আসালঙ্কা।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ে প্রয়োজন ১২০ বলে ২০৭ রান।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলংকাকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আগে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় সফরকারীরা। পেসার শরিফুলের করা ইনিংসের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লংকান ওপেনার আভিস্কা ফার্নান্দো।

এরপর দলীয় ৩৭ রানে তাসকিন আহমেদের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নাামা কামিন্দু মেন্ডিস। তিনি ১৪ বলে এক চার আর দুই ছক্কায় ১৯ রান করে ফেরেন।

তৃতীয় উইকেটে জুটিতে সাদিরা সামারাবিক্রমাকে সঙ্গে নিয়ে ৬১ বলে ৯৬ রানের জুটি গড়েন ওপেনার কুশাল মেন্ডিস। এই জুটিতেই ক্যারিয়ারের ৬২তম টি-টোয়েন্টিতে ১৩তম ফিফটি হাঁকান মেন্ডিস।

১৪.৪ ওভারে দলীয় ১৩৩ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ৩৬ বলে ৫৯ রান করেন মেন্ডিস।

এরপর অধিনায়ক চারিথ আসালঙ্কাকে সঙ্গে নিয়ে ৩৩ বলে ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন সাদিরা সামারাবিক্রমা। এই জুটিতেই ক্যারিয়ারের ১৬তম টি-টোয়েন্টিতে দ্বিতীয় ফিফটি তুলে নেন সামারাবিক্রমা। তিনি ৪৮ বলে ৮ চার আর এক ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৬১ রান করে অপরাজিত থাকেন সামারাবিক্রমা।

মাত্র ২১ বল খেলে ৬টি ছক্কার সাহায্যে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অধিনায়ক আসালঙ্কা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION