1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশকে এখন কেউ অবহেলা করতে পারে না: প্রধানমন্ত্রী - Bangladesh Khabor
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী মোংলা বন্দরে ভাসমান ‘এলএনজি’ স্টেশন স্থাপন করা হবে: রবিউল আলম মৎস্য খাতে অবদানে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পেলেন জাতীয় পদক কোটালীপাড়ায় নানান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহার জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্যপক্ষের উদ্বোধন গাইবান্ধায় ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আমির হামজার গাড়িতে হামলা ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটাম সোনারগাঁয়ে ৩টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাশিয়ানীতে পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

বাংলাদেশকে এখন কেউ অবহেলা করতে পারে না: প্রধানমন্ত্রী

  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৩৬২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশকে এখন আর কেউ অবহেলা করতে পারে না। আজ বিশ্বদরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা সেভাবেই সামনের দিকে এগিয়ে যাব— এটিই আমাদের লক্ষ্য।

শনিবার (২ মার্চ) রাজশাহীতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের তৃতীয় বীর পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্যকালে সরকারপ্রধান এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, জনগণ বারবার ভোট দিয়ে আমাদের সেবা করার সুযোগ দিয়েছে বলেই আজকে দেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ, বাংলাদেশ এগিয়ে যাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা, দারিদ্রমুক্ত উন্নতসমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী যোগ্য হয়ে উঠুক, সেটিই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি পরিবারে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। রাস্তাঘাট, পুল-ব্রিজ সবকিছু উন্নত করে দিচ্ছি। দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রেখেই আমরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব।

সরকারপ্রধান বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে সেনাবাহিনী অবদান রেখে যাচ্ছে। সেনাবাহিনী যেখানে যাচ্ছে, সেখানেই আস্থা ও বিশ্বাস গড়ে তুলছে। শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও তারা অবদান রেখে দেশের জন্য সুনাম বয়ে আনছে। দেশের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার সেনাবাহিনীকে আধুনিক, স্মার্ট ও যোগ্য বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION