1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
থামল কুমিল্লার শ্রেষ্ঠত্ব, বিপিএলের চ্যাম্পিয়ন তামিমের বরিশাল - Bangladesh Khabor
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী মোংলা বন্দরে ভাসমান ‘এলএনজি’ স্টেশন স্থাপন করা হবে: রবিউল আলম মৎস্য খাতে অবদানে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পেলেন জাতীয় পদক কোটালীপাড়ায় নানান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহার জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্যপক্ষের উদ্বোধন গাইবান্ধায় ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আমির হামজার গাড়িতে হামলা ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটাম সোনারগাঁয়ে ৩টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাশিয়ানীতে পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

থামল কুমিল্লার শ্রেষ্ঠত্ব, বিপিএলের চ্যাম্পিয়ন তামিমের বরিশাল

  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৪৩৭ জন পঠিত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসরের ফাইনালে টানা দুইবারের এবং সব মিলিয়ে চারবারের শিরোপাজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হলো বরিশাল।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লাকে ১৫৪ রানে থামিয়ে ৬ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে বিপিএল শিরোপা জিতল বরিশাল।

এদিন টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। আগে ব্যাট করতে নেমে ১২০ বলে ১৫৪ রান করে কুমিল্লা। দলের হয়ে ৩৫ বলে ৩৮ রান করেন মাহিদুল ইসলাম আকন। ইনিংসের একেবারে শেষদিকে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালিয়ে ১৪ বলে চার ছক্কায় ২৮ রান করেন আন্দ্রে রাসেল। এছাড়া ২৩ বলে ২০ রান করে অপরাজিত থাকেন জাকের আলি।

১২০ বলে ১৫৫ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে কাইল মায়ার্স ও তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। মায়ার্স ৩০ বলে ৫টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৪৬ রান করেন। ২৬ বলে তিন চার আর তিন ছক্কায় ৩৯ রান করেন অধিনায়ক তামিম ইকবাল। ১৮ বলে ১৩ রান করে ফেরেন মুশফিকুর রহিম।

তামিম-মায়ার্স-মুশফিকের বিদায়ের পর মাহমুদউল্লাহ রিয়াদ ও ডেভিড মিলার ঠান্ডা মাথায় ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION