1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘ফিলিস্তিনের জমি দখল করলে সেটা আগ্রাসন নয়, ইউক্রেনেরটা আগ্রাসন’ - Bangladesh Khabor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্বে সেনাবাহিনীর ৭ মেজর জেনারেল বাউফলে নারী শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে পুলিশের মতবিনিময় সভা সরিয়ে দেওয়া হলো গোপালগঞ্জের ডিসিকে গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি বাউফলের কাছিপাড়া লঞ্চঘাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, যাত্রীদের হয়রানির দাবি গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

‘ফিলিস্তিনের জমি দখল করলে সেটা আগ্রাসন নয়, ইউক্রেনেরটা আগ্রাসন’

  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : পশ্চিমা বিশ্বের দুমুখো নীতির কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমরা তো দেখছি বিশ্বমোড়লেরা দুমুখো নীতিতে বিশ্বাস করে। ফিলিস্তিনের সব জমি দখল করে ফেলছে সেটা আগ্রাসন নয়, ইউক্রেনেরটা আগ্রাসন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর প্রথম সংবাদ সম্মেলনে শুক্রবার এসব কথা বলেন সরকার প্রধান।  প্রধানমন্ত্রীর জার্মান সফর নিয়ে আজ সকালে গণভবনে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আমরা যুদ্ধ চাই না। যুদ্ধকালীন যে কষ্ট, আমরা এর ভুক্তভোগী। আমি নিজেই তার ভুক্তভোগী।

ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হামলার সমালোচনা করে প্রধানমন্ত্রী ‘বিশ্বমোড়লদের দুমুখো নীতির’ সমালোচনা করেন।

গাজায় চলমান যুদ্ধ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘গাজা ও ফিলিস্তিনে যা হচ্ছে, তা অমানবিক কাজ। মানবতাবিরোধী কাজ। হাসপাতালগুলোর ওপর আক্রমণ। বাচ্চাদের কী দুরবস্থা।’

শেখ হাসিনা বলেন, এই বিশ্বটা গ্লোবাল ভিলেজ । একজনের ওপর আরেকজনের নির্ভরতা আছে।  যুদ্ধ এক জায়গায় শুরু হলেও সেটা সেখানেই সীমাবদ্ধ থাকছে না। এর প্রভাব পড়ছে সারা বিশ্বে। কষ্ট পাচ্ছে সারা বিশ্বের মানুষ। সবাই মূল্যস্ফীতির যন্ত্রণা পাচ্ছে। ইউরোপ, আমেরিকা সব দেশই ভোগ করছে যুদ্ধের যন্ত্রণা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION