1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগে ভারত আগ্রহী - Bangladesh Khabor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিআইজি বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: যুক্তরাষ্ট্র বাউফলে সোয়া কোটি টাকার সেতুতে নির্মাণত্রুটি, সংশোধনের নির্দেশ ইউএনওর! গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সাজাপ্রাপ্ত কোনো আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ চিকিৎসকদের বদলি-পদায়নে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে: ঢাকা রেঞ্জ ডিআইজি

বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগে ভারত আগ্রহী

  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : অবকাঠামো, সমবায় ও পল্লী উন্নয়নের বিনিয়োগে ভারতের আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি ভারতের এমন আগ্রহের কথা জানান।

প্রণয় ভার্মা জানান, প্রতিবেশী দুই দেশের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান রয়েছে। উভয় দেশের মধ্যে যোগাযোগ সুফল ভোগ করবে।

জবাবে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, বাংলাদেশে কার্যকর ও দক্ষ স্থানীয় সরকার প্রতিষ্ঠায় ভারতের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। এজন্য দুদেশের এসব ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের সুফলও দু’দেশের জনগণ ভোগ করতে পারবে।

আলাপচারিতায় ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত সরকার সমবায়ের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সমবায়ের ক্ষেত্রে উভয় দেশ অভিজ্ঞতা বিনিময় করলে লাভবান হবে। এজন্য সেই সুযোগ সৃষ্টি করতে হবে। এভাবে ভারত আন্তরিক রয়েছে।

তাজুল ইসলামও আলাপচারিতায় বলেন, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে ভারতের সুযোগ রয়েছে। সুপেয় পানি সরবরাহ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ভারত বাংলাদেশে বিনিয়োগ করতে পারে। আর ভারত-বাংলাদেশ নিজস্ব মুদ্রায় বাণিজ্যিক লেনদেনে উভয় দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও বাণিজ্য সহজীকরণ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION