1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাকেরগঞ্জে সরকারি খাল দখল করে ভবন নির্মাণ করছেন চেয়ারম্যান - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল অপরাধ তদন্তে পুলিশকে কারিগরি সহায়তা দেবে আইজেএম ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক গোপালগঞ্জে ৪৫৩ আওয়ামী নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এমপি নুসরাত বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার কোটালীপাড়ায় লকডাউন ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল, কঠোর অবস্থানে নেতাকর্মীরা পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের

বাকেরগঞ্জে সরকারি খাল দখল করে ভবন নির্মাণ করছেন চেয়ারম্যান

  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩০ জন পঠিত
বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়মিতি ইউনিয়নের চাইলতা বাজার সংলগ্ন শ্রীমন্ত কোল ঘেঁষে বয়ে যাওয়া মহেষপুর চামটার প্রবাহিত খাল দখল করে বাণিজ্যিক ভবনসহ অবৈধ স্থাপনা নির্মাণ করছেন নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির।
সরকারি খালের জমি দখল করে পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল রক্ষার দাবি জানান কামাল তালুকদার সহ স্থানীয় বাসিন্দারা।
সরজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার নিয়ামতি ইউনিয়নের চাইলতা তলা বাজার সংলগ্ন মহেষপুর চামটা খাল দখল করে নিয়ামতি ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির একটি বাণিজ্যিক ভবন নির্মাণ করেছেন ভাড়া দেয়ার উদ্দেশ্যে।
ইউনিয়ন ভূমি অফিস জানায়, প্রায় দুইশ’ বছরের পুরনো খালের পাড়ে অবৈধ স্থাপনা নির্মাণ করার পাঁয়তারা করছেন প্রভাবশালী মহল।যে কারণে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে একসময়ে বাণিজ্যিকভাবে ব্যবহৃত এই খালটি অবৈধ স্থাপনা তৈরি করে পানি প্রবাহ বাধাগ্রস্থ করায় এখন খালটি মৃতপ্রায়।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরের নিকট জানতে চাইলে তিনি বলেন, চাইলতা তলা বাজারে ব্যবসায়ীদের কথা চিন্তা করে খাল সংলগ্ন একটি টোল ঘর বাজার উঠিয়ে দিতেছি ব্যবসায়ীদের বাজার নিয়ে বসতে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান গনমাধ্যমকে জানান, ‘কোনোভাবেই খাল দখল করে পরিবেশের ক্ষতি করা যাবে না। উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে কথা বলে শিগগিরই দখলদারদের উচ্ছেদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ফোরকান হোসেন বলেন, স্যারদের নির্দেশে আমি সরেজমিনে গিয়ে তদন্ত করে কাজ বন্ধ করতে বলে এসেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION