1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অবকাশ যাপনে সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি - Bangladesh Khabor
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সাধারণ মানুষের পাশে থাকতে চাই : এ্যাড. কাকলি মৃধা পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা ছয় বলে ১২ রান করেছেন, কিন্তু আগের ৩০০ রান আমরা সবাই মিলে করেছি: পার্থ সব ধরনের সংস্কার সংবিধানের কাঠামোর ভেতরেই পরিচালিত হবে: আইনমন্ত্রী সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন, পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া থেকে এলো ৩০ হাজার টন ডিজেল ফায়ার সার্ভিসের নতুন পরিচালক কর্নেল মাহমুদুল এসসিএআইয়ের আন্তর্জাতিক কমিটির নেতৃত্বে বাংলাদেশি ডা. আহসান জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জে আপন শ্বশুরকে হত্যার দায়ে জামাতার যাবজ্জীবন

অবকাশ যাপনে সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি

  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : অবকাশ যাপনে তিন দিনের সফরে শনিবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি সেখানে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবেন।

রাষ্ট্রপতির এ সফর ঘিরে সাজেকে নিশ্চিদ্র নিরাপত্তাব্যবস্থাসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান। এ ছাড়া রাষ্ট্রপতির সফরকালে সাজেক পর্যটনকেন্দ্রের রিসোর্ট, কটেজ, হোটেল ও রেস্টুরেন্ট কোনোটাই বন্ধ থাকবে না বলেও জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, রাষ্ট্রপতির সফরকালে সাজেকে কটেজ, রিসোর্ট, রেস্টুরেন্ট পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। ভ্রমণকারী অন্য পর্যটকদের সঙ্গেই সাজেকের প্রকৃতি উপভোগ করবেন রাষ্ট্রপতি। তবে রাষ্ট্রপতির সফরকালে সাজেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকবে। এর আগে গত বছর ১৮-২২ ডিসেম্বর রাষ্ট্রপতির সাজেক সফর করার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে পরে তা স্থগিত করা হয়।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১০-১২ ফেব্রুয়ারি রাঙামাটি জেলার সাজেক সফর করবেন। এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের গমনাগমনের প্রশাসনিক, আবাসন ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION