1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণে শিক্ষকসহ গ্রেপ্তার ৫ - Bangladesh Khabor
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণে শিক্ষকসহ গ্রেপ্তার ৫

  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৩ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণকারী শিক্ষক ইসমাইল হোসাইনসহ ৫ জনকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। এরা সবাই একই মাদ্রাসার শিক্ষক।

শুক্রবার ধর্ষক মাদ্রাসাশিক্ষকসহ ৫ জনকে গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মুকসুদপুর আমলি আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, গতকাল বৃহস্পতিবার রাতে মাদ্রাসা শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মুকসুদপুর থানায় ধর্ষক ইসমাইল হোসাইনসহ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ধর্ষক ইসমাইল হোসাইন ওই মাদ্রাসার একজন আবাসিক শিক্ষক এবং তার রুমেই শিক্ষার্থীকে ধর্ষণ করে বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে জানান ওই কর্মকর্তা জানান।

উল্লেখ্য, গোপালগঞ্জের মুকসুদপুরে একটি মহিলা কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী গত বুধবার রাত ৮টার দিকে ধর্ষণের শিকার হয়। ওই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে এ ধর্ষণের অভিযোগ ওঠে। শিশুটি মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ছিল। বর্তমানে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION