1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘আট বিভাগে বিকেএসপি, প্রতি উপজেলায় মিনি স্টেডিয়াম হবে' - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট

‘আট বিভাগে বিকেএসপি, প্রতি উপজেলায় মিনি স্টেডিয়াম হবে’

  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : দেশের আট বিভাগে বিকেএসপি ও প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, তরুণদের খেলাধুলার উৎকর্ষতার জন্য দেশের আটটি বিভাগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম গড়ে তোলা হবে।

রাজশাহীতে অনুষ্ঠিত ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর চূড়ান্ত-পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার শেখ হাসিনা এ কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

খেলাধুলাকে গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, খেলাধুলাকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের ছেলে-মেয়েদের আরও বেশি উন্নত প্রশিক্ষণের দরকার। কাজেই প্রশিক্ষক তৈরি করা, এটা একান্তভাবে দরকার।

ভুটানকে হারানোর খবর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজকেও আমাদের একটা ভালো খবর আছে যে, আমরা ভুটানকে ৪-০ গোলে হারিয়েছি। ফুটবলে আমাদের মেয়েরা খুবই ভালো করছে। স্পোর্টসের দিক থেকে মেয়েরা যেন একটু বেশিই এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে। ছেলেরাও পিছিয়ে নেই। তবে ছেলেরা আরও এগিয়ে যাবে। এখন হয়ত অংশগ্রহণ কম হতে পারে, কিন্তু ভবিষ্যতে কম হবে না।

শেখ হাসিনা বলেন, দেশীয় খেলাকে আরও গুরুত্ব দিতে বলব। আমরা প্রত্যেকটা উপজেলা পর্যন্ত আলাদা খেলার মাঠ, অর্থাৎ মিনি স্টেডিয়াম তৈরি করছি। সেটা আমাদের বেশ কয়েকটা হয়ে গেছে, আরও বাকি আছে। এটা তৈরি করার উদ্দেশ্য হলো সারাবছরই আমাদের ছেলে-মেয়েরা যেন কোনো না কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি যে, লেখাপড়ার সঙ্গে সঙ্গে খেলাধুলা, শরীরচর্চা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা এগুলো আয়োজন করা থাকলে আমাদের ছেলে-মেয়েরা মন-মানসিকতার দিক থেকে আরও উদার হবে, উন্নত হবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে। সেভাবেই গড়ে তুলতে হবে।’

‘আমরা বিকেএসপি কয়েকটি বিভাগে করেছি, পর্যায়ক্রমে সাত-আটটি বিভাগেই হবে, যেখানে ভালো প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে এবং খেলাধুলা করতে পারবে ছেলে-মেয়েরা, সেটাই চাই’, যোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION