1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আসন ৪৮, আ.লীগের ফরম নিয়েছেন সাড়ে ১৫০০ নারী - Bangladesh Khabor
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

আসন ৪৮, আ.লীগের ফরম নিয়েছেন সাড়ে ১৫০০ নারী

  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫০২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : দ্বাদশ সংসদে আওয়ামী লীগের টিকিটে সংরক্ষিত নারী এমপি হতে চান ১৫৪৯ জন নারী। তারা গত তিন দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছেন। জাতীয় সংসদের ৫০ সংরক্ষিত আসনের মধ্যে এবার ক্ষমতাসীন দলটির জন্য বরাদ্দ আছে ৪৮টি।

প্রত্যাশীদের কাছে প্রতিটি মনোনয়ন ফরম অর্ধলাখ টাকায় বিক্রি করেছে আওয়ামী লীগ। মনোনয়ন বিক্রি বাবদ দলটির আয় মোট ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।

বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে, মঙ্গলবার থেকে ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। যা আজ বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত চলে। শেষদিন দলটি ২১৭টি মনোনয়ন ফরম বিক্রি করে। বিপরীতে আয় করে ১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা।

দ্বিতীয় দিন ৫২২টি ফরম বিক্রি করা হয়। এ থেকে মোট আয় হয় ২ কোটি ৬১ লাখ টাকা। প্রথম দিন বিক্রি করেছিল ৮১০টি ফরম।

সাড়ে ১৫০০ নারীর মধ্যে চিত্রজগনের বিভিন্ন অঙ্গনের ১৩ তারকা মনোনয়ন ফরম কিনেছেন। তারা হচ্ছেন- অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, তারিন জাহান, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, শিমলা, শাহনূর, তানভীন সুইটি, মেহের আফরোজ শাওন, শমী কায়সার, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, ঊর্মিলা শ্রাবন্তী কর ও শামিমা তুষ্টি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর আগে জানিয়েছেন, নায়িকাদের মধ্যে দুতিন জনকে এমপি করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION