1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোয়ালন্দে বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত স্ত্রী - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গোয়ালন্দে বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত স্ত্রী

  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৫ জন পঠিত

অরুন রাহা, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রিজ এলাকায় দুই ঘন্টার ব্যবধানে এবার মো. রনি (৩০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

এসডি পরিবহনের একটি দ্রুত গতির বাস তার মোটর সাইকেলকে চাপা দিলে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়।
এ সময় মোটর সাইকেলের পেছনে থাকা রনির স্ত্রী শিল্পী খাতুন (২৭) গুরুতর আহত হন। তাকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহত রনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রেলগেট শ্রীদাম দত্ত পাড়া গ্রামের আজাদ কন্ট্রাকটের ছেলে। তিনি গোয়ালন্দ বাজারে ড্রিম আইটি কম্পিউটারে অনলাইন ব্যবসা করতেন।

এরআগে একই এলাকায় শুক্রবার বেলা সোয়া ১ টার দিকে গোল্ডেন পরিবহনের একটি বাসের চাপায় আকবর মল্লিক নামে গোয়ালন্দ বাজারের এক কাপর ব্যাবসায়ী ঘটনাস্হলেই মারা যান।

স্থানীয়রা জানান, রনি তার স্ত্রীকে নিয়ে শুক্রবার দুপুরের পর পাশ্ববর্তী গৌধুলী বিনোদন কেন্দ্রে ঘুরতে যান। সেখান থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ঢাকা-খুলনা মহাড়কের জমিদার ব্রিজে পৌঁছালে দৌলতদিয়া ঘাট হতে আগত এসডি পরিবহন বাসটির সাথে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ও তার স্ত্রী শিল্পী ছিটকে মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন দ্রুত এসে তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।

এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেয়ার পর রনি মারা যান।

এদিকে একদিনে একই স্হানে দুইটি সড়ক দূর্ঘটনা ও দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে উঠেছেন। তারা অবিলম্বে জমিদার ব্রিজ এলাকায় গতিরোধক স্হাপনের দাবি জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল হালিম জানান, ঘাতক এসডিআই পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION