1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় দেবরের পিটুনীতে ভাবীর মৃত্যু - Bangladesh Khabor
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আ.লীগ নেতা ফারুক গ্রেফতার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিএনপির স্বজনপ্রীতি দেখা যাচ্ছে: গোলাম পরওয়ার সেই ইউএনওকে প্রত্যাহার রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের আমেজ জয়পুরহাটের কিডনি কেনাবেচা চক্রের সদস্য গ্রেপ্তার ১ আড়াইহাজারে ২শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১৮ হাজার টাকা জরিমানা বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: মন্ত্রী আমির খসরু

কোটালীপাড়ায় দেবরের পিটুনীতে ভাবীর মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮০ জন পঠিত

মোল্লা মহিউদ্দিন, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা ও টাকার ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দেবরের লাঠির আঘাতে ভাবি ফারজানা খাতুন (২৩) নিহত হয়েছেন।

বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের দক্ষিণ হিরন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফারজানা খাতুন কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরন গ্রামের মৃত মিন্টু মোল্লার স্ত্রী ও গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের হেকমত শেখের মেয়ে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, এক বছর তিন মাস আগে ফারজানা বেগমের স্বামী জাহিদ মোল্লার মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে মারা যান। স্বামীর মৃত্যুর পর তিন সন্তানকে নিয়ে কষ্টের মাঝে দিন কাটাচ্ছেন ফারজানা। স্বামী মারা যাওয়ার পর বাড়ি ও দোকান ভাড়া থেকে পাওয়া সামান্য টাকা দিয়ে চলত তার সংসার। দোকান ও বাড়ি ভাড়া থেকে যে টাকা পেতেন তা জাহিদ মোল্লার স্ত্রী ফারজানা ও দেবর খালিদ মোল্লার মাঝে সমান ভাগে ভাগ করে দিতেন ফারজানার শাশুড়ি। গত মাসে বাড়ি ও দোকান ভাড়ার টাকা তুলে স্বরুপজান তার ছোট ছেলে খালিদ মোল্লাকে দিয়ে দেন। এতে বিপাকে পড়ে ফারজানা তার তিন সন্তানকে নিয়ে।

বুধবার শাশুড়ির কাছে ফারজানা জানতে চেয়েছিলেন এ মাসে তাদের টাকা দেয়া হয়নি কেন? একথা শাশুড়ি ফোনে তার ছোট ছেলে খালিদ মোল্লাকে জানায়। পরে খালিদ মোল্লা বাড়ী আসলে ভাবি ফারজানার মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে খালিদ মোল্লা ফারজানার ঘরে গিয়ে লাঠি দিয়ে মাথাসহ বিভিন্নস্থানে আঘাত করে। এতে সে পড়ে গেলে বেধড়ক মারপিট করে অচেতন অবস্থায় রেখে চলে যায়। পরে ফারজানার বড় মেয়ে ফারিয়ার চিৎকারে পাশের বাড়ি থেকে প্রতিবেশীরা ছুটে এসে আহতাবস্থায় প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার গোপালগঞ্জ ২৫০-
শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভাবি ফারজানার মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে ফারজানার দেবর খালিদ মোল্লার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও‌ তা বন্ধ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION