1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় কলেজ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাকে মারপিট - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল অপরাধ তদন্তে পুলিশকে কারিগরি সহায়তা দেবে আইজেএম ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক গোপালগঞ্জে ৪৫৩ আওয়ামী নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এমপি নুসরাত বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার কোটালীপাড়ায় লকডাউন ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল, কঠোর অবস্থানে নেতাকর্মীরা পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের

কোটালীপাড়ায় কলেজ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাকে মারপিট

  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪০ জন পঠিত

ষ্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালিপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারী কলেজের বার্ষীক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে, ১ নং ওয়ার্ড পৌর ছাত্রলীগের আহবায়ক ইমন নিজামির উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করেছে প্রতিপক্ষ।

আহত ইমনকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তী করে স্বজনেরা। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরন করে কর্তব্যরত চিকিৎসক।

গতকাল বুধবার সন্ধায় উপজেলা পরিষদের সামনে সড়কে বর্বরোচিত এ হামলা ও মারপিটের ঘটনায় উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক শামীম দাড়িয়ার পদত্যাগ ও হামলাকারীদের বিচারের দাবীতে আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে, পৌর, কলেজ ও সাবেক ছাত্রলীগের একাংশের নেতারা।

এ সময় -চৌধুরী সেলিম আহমেদ ছোটন, আলিউজ্জামান জামির,মাইনুল ইসলাম রিমো, মশিউর রহমান, ইয়াদুল নিজামি,নিছার নিজামিসহ কলেজ ও উপজেলা ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে আলী নিজামি বাদী হয়ে, শামীম দাড়িয়া সহ অর্ধ শতাধিক হামলা কারীর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় টান টান উত্তেজনা বিরাজ করছে এলাকায়। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এ বিষয়ে অফিসার ইনচার্জ ফিরোজ আলম বলেন-অভিযোগ পেয়েছি, মামলা প্রক্রীয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION