1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মিয়ানমার সীমান্তে সংঘাত, ‘সতর্ক আছি’ বললেন পররাষ্ট্রমন্ত্রী - Bangladesh Khabor
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

মিয়ানমার সীমান্তে সংঘাত, ‘সতর্ক আছি’ বললেন পররাষ্ট্রমন্ত্রী

  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২২৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : মিয়ানমারে সংঘাত চলার মধ্যে বাংলাদেশে মর্টার শেল ছিটকে আসার ঘটনায় নজর রাখার পাশাপাশি দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ থাকার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

মর্টার শেল ছিটকে আসার বিষয়ে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, সেখানে আরাকান আর্মি এবং মিয়ানমারের আর্মি, সরকারি বাহিনী দুটির মধ্যে সংঘাত চলছে। সেই সংঘাতেরই মর্টার শেল আমাদের দেশে এসে পড়েছে। এটি আমরা অবশ্যই নজরে রেখেছি, সেখানে আমাদের সীমান্তরক্ষীরা সতর্ক আছে এবং মিয়ানমারের সরকারি বাহিনী বা সরকারের সঙ্গেও যোগাযোগের মধ্যে আছি।

মিয়ানমারে সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে ফের প্রচণ্ড গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় সীমান্তের এপারে কক্সবাজারের টেকনাফ ও বান্দরবানের নাইক্ষংছড়ির বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।

তারা সীমান্তের কাছে হেলিকপ্টার উড়তে দেখেছেন। ভারী মর্টার শেলের শব্দও তারা শুনতে পাচ্ছেন। আতঙ্কে থাকার কথা বলেছেন ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারাও।

মর্টার শেল উড়ে আসার বিষয়ে উদ্বিগ্ন কি-না, এমন প্রশ্নে হাছান মাহমুদ বলেন, আমরা আশা করব যে, সেখান থেকে কোনো মর্টার শেল আমাদের দেশে আসবে না। তবে আমরা সতর্ক আছি এ ব্যাপারে।

মিয়ানমারে সংঘাতের মধ্যে ২০১৭ সালের ২৫ আগস্টের পর সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। আগে থেকে থাকা রোহিঙ্গাদের নিয়ে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার ক্যাম্পগুলোতে এখন ১১ লাখ রোহিঙ্গার বাস।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে বিভিন্ন সময়ে উদ্যোগ নিলেও প্রায় সাত বছরে একজন রোহিঙ্গাও নিজ দেশে ফিরতে পারেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION