1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শিশুদের দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী - Bangladesh Khabor
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী মোংলা বন্দরে ভাসমান ‘এলএনজি’ স্টেশন স্থাপন করা হবে: রবিউল আলম মৎস্য খাতে অবদানে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পেলেন জাতীয় পদক কোটালীপাড়ায় নানান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহার জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্যপক্ষের উদ্বোধন গাইবান্ধায় ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আমির হামজার গাড়িতে হামলা ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটাম সোনারগাঁয়ে ৩টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাশিয়ানীতে পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

শিশুদের দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৩০৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিশুরা আগামী দিনে দেশের কান্ডারি হবে। শিশুদের সমাজের দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

শুক্রবার রাজধনীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা বিভাগের বিভিন্ন সরকারি আবাসিক প্রতিষ্ঠানের নিবাসী শিশুদের অংশগ্রহণে দুদিন ব্যাপী ঢাকা বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখ ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তাফা কামাল।

প্রধান অতিথি বক্তব্যে মন্ত্রী বলেন, শিশুদের সমাজের দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যত প্রয়াস সেগুলোকে সার্থক ও সফলভাবে প্রয়োগ করতে হবে। তারা সমাজের সমান অংশীদার মানুষ হবে এবং  স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হবে।  বঙ্গবন্ধু কন্যার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে তারা আত্মনিয়োগ করবে এবং সেই সোনার বাংলা গড়ার কারিগর হবে।

দীপু মনি বলেন, ভিন্নভাবে সক্ষম শিশুরা রয়েছে তাদের জন্যও আমরা জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করব। তারাও পিছিয়ে থাকবে না, তাদেরও শারীরিক মানসিক বিকাশের জন্য এই আয়োজনগুলো নিয়মিতভাবে করব।

মন্ত্রী শিশুদের উদ্দেশে আরও বলেন, জীবনকে সুন্দর করার জন্য দেশ-মাতৃকাকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবেসে আমরা দেশটাকে উন্নত করব, এজন্য আমাদের সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতার জীবন থেকে শিক্ষা ও অনুপ্রেরণা নিতে হবে। বঙ্গবন্ধুর জীবনের ত্যাগ ও সংগ্রামের যে আদর্শ সেটি যেন আমরা আত্মস্থ করতে পারি, বুঝতে পারি এবং সেটি আত্মস্থ করার মধ্য দিয়ে আমরা আমাদের প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION