1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিআইজি বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: যুক্তরাষ্ট্র বাউফলে সোয়া কোটি টাকার সেতুতে নির্মাণত্রুটি, সংশোধনের নির্দেশ ইউএনওর! গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সাজাপ্রাপ্ত কোনো আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ চিকিৎসকদের বদলি-পদায়নে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে: ঢাকা রেঞ্জ ডিআইজি

অভয়নগরে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৭৯ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে চালের বাজার নিয়ন্ত্রণে যশোরের অভয়নগরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক আড়ত মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নওয়াপাড়া বাজারে মেসার্স মধুমতি এন্টারপ্রাইজের বিরুদ্ধে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান।

অভিযান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘চালের বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। খাদ্যশস্য আমদানী লাইসেন্স না থাকা ও মজুদকৃত চাল বিক্রি না করার অপরাধে নওয়াপাড়া স্টেশন বাজার এলাকায় মেসার্স মধুমতি এন্টারপ্রাইজের মালিক ইমরান খানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান করা হলেও তাদের কাগজপত্র ও চালের স্টক ঠিক থাকায় কোনো দণ্ড দেওয়া হয়নি। চালের বাজার নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এ ধরণের অভিযান চলমান থাকবে।’

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ: দা:) সাইদুর রহমান, অভয়নগর থানা পুলিশ, সাংবাদিক ও বাজারের ব্যবসায়ীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION