1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘মন্ত্রী মহোদয় সম্বোধন বেমানান, আমি রহমান ভাই হিসেবে বেঁচে থাকতে চাই’ - Bangladesh Khabor
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

‘মন্ত্রী মহোদয় সম্বোধন বেমানান, আমি রহমান ভাই হিসেবে বেঁচে থাকতে চাই’

  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৩১১ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রহমানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রী হওয়ায় আজ (শনিবার) বিকালে তার নির্বাচনি এলাকা ফরিদপুরের আলীপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগ তাকে গণসংবর্ধনা দিয়েছে। অনুষ্ঠানের শুরুতে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ফরিদপুর জেলা শাখার নেতারা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেন, নির্বাচনে বিজয়ী হবার পর আমি গর্বিত না, অহংকারী না, আমি আরও বেশি বিনয়ী হয়েছি। সারা জীবনের রাজপথের একজন কর্মী হিসেবে, সারা জীবন বাংলাদেশ আওয়ামী লীগের সংকট-সম্ভাবনায় সেই চিরপরিচিত মিছিলের সামনে দাঁড়িয়ে এই কণ্ঠে জয় বাংলা স্লোগান ধ্বনিত করেছি, জয় বঙ্গবন্ধুর কথা বলেছি। সেই আব্দুর রহমানকে তার সংবর্ধনায় মাননীয় মন্ত্রী মহোদয় সম্বোধন বেমানান মনে হয়। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীর কাছে আমি রহমান ভাই হিসেবে বেঁচে থাকতে চাই, এর বাইরের কোনো পরিচয় আমার কাছে স্বাচ্ছন্দ্যের পরিচয় না।

এ সময় তিনি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এ সময় সৎভাবে ব্যবসা-বাণিজ্য করে জীবিকা নির্বাহের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION