1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের - Bangladesh Khabor
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী মোংলা বন্দরে ভাসমান ‘এলএনজি’ স্টেশন স্থাপন করা হবে: রবিউল আলম মৎস্য খাতে অবদানে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পেলেন জাতীয় পদক কোটালীপাড়ায় নানান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহার জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্যপক্ষের উদ্বোধন গাইবান্ধায় ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আমির হামজার গাড়িতে হামলা ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটাম সোনারগাঁয়ে ৩টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাশিয়ানীতে পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের

  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৩৮১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : নির্বাচন নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য নিয়ে আওয়ামী লীগ সামান্যতমও অস্বস্তিতে নেই। বরং স্বস্তিতে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্বে চিহ্নিত অপশক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। দেশি-বিদেশি অপতৎপরতা সত্ত্বেও ৪১ দশমিক ৮ শতাংশ ভোটার ভোটকেন্দ্রে এসেছে। আমি জানি আমাদের নির্বাচন কেমন হয়েছে।

দেশি-বিদেশি অপতৎপরতা এখনো রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, দেশের মানুষ অগণতান্ত্রিক কোনো সরকারকে ভবিষ্যতে মেনে নেবে না।

প্রসঙ্গত, ৭ জানুয়ারি অনুষ্ঠিত ভোটের একদিন পরেই মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু হয়নি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ, গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে।

এর পর গতকাল বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারও বলেন, বাংলাদেশের নির্বাচন অবাধ-সুষ্ঠু হয়নি।

ম্যাথিউ মিলার জানান, বিরোধী রাজনৈতিক দলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার এবং নির্বাচনের দিনে অনিয়মের খবরে তারা উদ্বিগ্ন। অন্য পর্যবক্ষেকদের সঙ্গেও তারা তাদের মতামত শেয়ার করেছে যে, এই নির্বাচন অবাধ-সুষ্ঠু হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION