1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি - Bangladesh Khabor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্বে সেনাবাহিনীর ৭ মেজর জেনারেল বাউফলে নারী শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে পুলিশের মতবিনিময় সভা সরিয়ে দেওয়া হলো গোপালগঞ্জের ডিসিকে গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি বাউফলের কাছিপাড়া লঞ্চঘাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, যাত্রীদের হয়রানির দাবি গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৫১৯ জন পঠিত

স্পোর্টস ডেস্ক : মাশরাফিকে নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। অধিনায়ক হিসেবে বিপিএলে দুর্দান্ত সাফল্যের কারণে শেষপর্যন্ত মাশরাফির কাঁধেই দায়িত্ব তুলে দিয়েছে সিলেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসরেও সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তজা।

বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। তিনটি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে চারবার শিরোপা জিতেছেন তিনি।

অধিনায়ক হিসেবে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে দুবার (২০১২, ২০১৩ সালে), কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০১৫ সালে) এবং রংপুর রাইডার্সের হয়ে (২০১৭ সালে) একবার করে শিরোপা জিতেছেন মাশরাফি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে তিনবার শিরোপার স্বাদ নিয়েছেন ইমরুল কায়েস।

গত মৌসুমে মাঝারি মানের দল নিয়ে সিলেট স্ট্রাইকার্সকে ফাইনালে তুলেছিলেন মাশরাফি। শিরোপার খুব কাছে গিয়েও শক্তিশালী কুমিল্লার কাছে হারতে হয় সিলেটকে।

আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৭ উইকেটে হেরে রানার্সআপ হয়েছিল সিলেট; কিন্তু এবার ফিটনেস ইস্যু এবং দেশের আইন প্রণয়নকারী হিসেবে ব্যস্ততার কারণে মাশরাফির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

সিলেট স্ট্রাইকার্স দলে নাজমুল হোসেন শান্ত থাকাতেও সিলেটের অধিনায়কত্ব নিয়ে আলোচনা ছিল। কারণ সাকিব আল হাসানের অনুপস্থিতিতে সম্প্রতি জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন শান্ত। এ কারণে সিলেটের অধিনায়ক হবার দৌড়ে ছিলেন শান্তও।

সম্প্রতি জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিতে আগ্রহী ছিলেন না তিনি। এজন্য এবারের মৌসুমে রংপুরকে নেতৃত্ব দেবেন গত আসরে প্লে-অফে দলের দায়িত্ব পালন করা নুরুল হাসান সোহান। ফরচুন বরিশাল থেকে এবার রংপুরে যোগ দেন সাকিব।

গতকাল রংপুর ও দুর্দান্ত ঢাকার মধ্যকার অনুশীলন ম্যাচ শেষে রংপুরের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বলেন, আমরা এ মৌসুমে দলের অধিনায়ক হিসেবে সাকিবকে ভেবেছিলাম; কিন্তু সাকিব নিজে আমাদের জানিয়েছেন, দলকে নেতৃত্ব দিতে চান না তিনি। এজন্য আমরা সোহানকে দলের অধিনায়ক ঘোষণা করেছি।

বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার সবচেয়ে সফল অধিনায়ক ইমরুল কায়েসের পরিবর্তে এবার নেতৃত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। যদিও অধিনায়ক হিসেবে দারুণ রেকর্ড আছে ইমরুলের; কিন্তু গত মৌসুমে তার ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তিত ছিল ফ্র্যাঞ্চাইজি।

স্বল্প বাজেটের দল খুলনা টাইগার্সের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন এনামুল হক বিজয়। বিপিএল শিরোপা জয়ের লক্ষ্যে তামিম ইকবালকে অধিনায়ক করেছে ফরচুন বরিশাল।

দুর্দান্ত ঢাকাকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক হয়েছেন শুভাগত হোম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION