1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাতানো নয়, বিরোধী দল বয়কট করায় নতুন রণকৌশল: কাদের - Bangladesh Khabor
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী মোংলা বন্দরে ভাসমান ‘এলএনজি’ স্টেশন স্থাপন করা হবে: রবিউল আলম মৎস্য খাতে অবদানে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পেলেন জাতীয় পদক কোটালীপাড়ায় নানান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহার জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্যপক্ষের উদ্বোধন গাইবান্ধায় ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আমির হামজার গাড়িতে হামলা ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটাম সোনারগাঁয়ে ৩টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাশিয়ানীতে পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

পাতানো নয়, বিরোধী দল বয়কট করায় নতুন রণকৌশল: কাদের

  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৪২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পাতানো ছিল’ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এমন বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন পাতানো ছিল না। বিরোধী দল নির্বাচন বয়কট করায় নতুন এ রণকৌশল নিতে হয়েছে।

তিনি বলেন, নামিদামি অনেক দেশ নির্বাচন পর্যবেক্ষণ করেছে। এমনকি নির্বাচনের পর বিভিন্ন দেশ অভিনন্দন জানিয়েছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসও সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভার প্রারম্ভিক বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। বিরোধী দল (বিএনপি) নির্বাচন বয়কট করায় নতুন রণকৌশল নিতে হয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য বড় অংশ। জনগণের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে এ রণকৌশল নিতে হয়েছে, যার সোনালি ফসল আমরা ঘরে তুলেছি। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন নিয়ে এখন অনেকে অনেক কথাই বলবে।

বিএনপির আস্ফালন কোথায় গেল- এ প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, জনগণকে নিবৃত করার চেষ্টা করেছে তারা। নির্বাচন বর্জনও করেছে। ভালো নির্বাচন হয়েছে বলেই এখন বিভিন্ন দেশ থেকে প্রশংসা আসছে। বিএনপিই শুধু এই নির্বাচন গ্রহণ করতে পারছে না। তারা এখনো বলছে সংসদ অবৈধ।

জিয়াউর রহমানের মতো প্রহসনের নির্বাচন, মাগুরার মতো নির্বাচন করলেই কি নির্বাচন বৈধতা পাবে- এমন প্রশ্ন ছুড়েন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বিএনপির অন্তত আওয়ামী লীগকে নির্বাচন শেখাতে হবে না। দেশে ভালো নির্বাচন করেছেন শেখ হাসিনা। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করেছে, সরকারি দলের প্রার্থীকেও শোকজ করেছে কমিশন। গণতন্ত্রের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION