1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুন্সিগঞ্জ লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ফরিদ আহমেদের ইন্তেকাল - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

মুন্সিগঞ্জ লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ফরিদ আহমেদের ইন্তেকাল

  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২০৭ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ফরিদ আহমেদ ভূঁইয়া, ১৬ ই জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ টা ৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

ফরিদ আহমেদ ভূইয়ার, মৃত্যতে লৌহজং প্রশাসনে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা নির্বাহি কর্মর্কতা মোঃ জাকির হোসেন গভীর শোক প্রকাশ করেন। এছাড়া তার সহকর্মী, কর্মর্কতা ও কর্মচারীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে। সদালাপী ও নিষ্ঠাবান ব্যক্তি হিসাবে উপজেলার জনগনের সাধে তার একটা নিবীড় সম্পর্ক ছিলো।

ফরিদ আহমেদ এদিন সকালে ঢাকার কেরানীগঞ্জের বাসা থেকে বাসযোগে লৌহজংয়ে অফিসের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে লৌহজং উপজেলার ঘোড়দৌড় কাঠপট্টি এলাকায় আসলে বাসে বুকে ব্যথা অনুভব করেন। এ সময় তিনি পাশের যাত্রীকে ফোন নম্বর দিয়ে তার অফিসে কল দিতে বলেন। এরপর উপজেলা প্রশাসনের লোকজন গাড়ি নিয়ে ফরিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর মৃত্যু হয়।

ফরিদ আহমেদের পৈত্রিক বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তিন বছরের অধিক সময় তিনি লৌহজংয়ে কর্মরত ছিলেন। লৌহজং উপজেলা প্রশাসন সূত্র জানা যায় , মঙ্গলবার বিকেলেই কুমিল্লায় নিজ গ্রামের বাড়িতে ফরিদ আহমেদের লাশ জানাযা শেষে দাফন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION