1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
তড়িঘড়ি নয়, সময়মতোই সরকার গঠন করা হয়েছে: প্রধানমন্ত্রী - Bangladesh Khabor
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রিজার্ভ চুরি: ৯৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ বাউফলে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় মোবাইকোর্টে মাদকসেবীকে ১ বছরের কারাদণ্ড কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার

তড়িঘড়ি নয়, সময়মতোই সরকার গঠন করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৬ জন পঠিত

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপিসহ অনেকে বলছে- এত তড়িঘড়ি করে কেন সরকার গঠন করা হলো। আমাদের প্রস্তুতি আগে থেকেই ছিল, যদি জয়লাভ করি তাহলে দ্রুত সরকার গঠন করব। একদিন সময় নষ্ট করব কেন? কাজেই তড়িঘড়ি করে নয়, সময়মতোই সরকার গঠন করা হয়েছে।

শনিবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দ্রুত সরকার গঠন করা হয়েছে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য।

বিএনপির নেতৃত্ব না থাকায় নির্বাচনে অংশ নেয়নি, কিন্তু ভোট বানচাল করতে চেয়েছিল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, সেদিন দেখলাম তাদের অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে। চাবি নাকি হারিয়ে ফেলেছে। নিজেরাই তালা মেরে, আবার চাবি হারিয়ে এখন আবার সেই তালা ভেঙেছে। এটা হচ্ছে তাদের নতুন নাটক। মানুষকে ধোকা দেওয়া। এতে কিছু সময়ের জন্য মানুষকে ধোকা দেওয়া যায়, কিন্তু বেশি সময় না। পুলিশ যদি সিলগালা করত, তাহলে ওই তালা এভাবে থাকত না। এটা তাদের নিজেদের তালা।

এ সময় প্রধানমন্ত্রী নতুন করে অর্থনীতিতে ধাক্কা আসার শঙ্কা প্রকাশ করে বলেন, রুশ-ইউক্রেন লাগল, তার ওপর স্যাংশন, পরিবহণ-পরিচালন খরচ, জিনিসের দাম বাড়ল… ফিলিস্তিনে ইসরাইল হামল করল, এ নিয়ে আমরা নিন্দা জানাই। সবসময় আমার ফিলিস্তিনের সঙ্গে আছি। এ অবস্থায় জিনিসের দাম আরও বাড়বে। এরমধ্যে আমেরিকা হুতিদের আক্রমণ করল। এটা যখন শুরু হয়ে গেল তখন তো অর্থনীতিতে আরেকটা ধাক্কা আসবেই।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের এখন মূল কাজ হচ্ছে উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং জিনিসপত্রের দাম যা বেড়েছে তা নিয়ন্ত্রণ করা। গ্রামে-গঞ্জে তেমন অসুবিধা নেই, ঢাকা শহরে একটু সমস্যা, মানুষের কষ্ট হচ্ছে, সেখানে জীবনযাত্রার মান একটু বেশি। বাজারে কিন্তু পণ্যের ঘাটতি নেই। কিন্তু মনে হয় যে, কেউ জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে হয়রানি করে। আমাদের সেদিকে নজরদারি বাড়াতে হবে।

খাদ্য উৎপাদন বাড়াতে আবারও তাগিদ দিয়ে সরকারপ্রধান বলেন, যুদ্ধ লাগার পর থেকে খাদ্য উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে আসছি আমি। বলেছি, খাদ্যের ওপর চাপ আসবে। আমাদের গাছ লাগালেই তো ফল হয়। নিজেদের খাদ্যের ব্যবস্থা আমরা নিজেরাই করব। কারণ, আমাদের মাটি উর্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION