1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক - Bangladesh Khabor
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রিজার্ভ চুরি: ৯৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ বাউফলে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় মোবাইকোর্টে মাদকসেবীকে ১ বছরের কারাদণ্ড কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার

টুঙ্গিপাড়ায় মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক

  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৩৮ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আনুষ্ঠানিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

এর আগে সকালে ঢাকা থেকে সড়ক পথে রওনা দিয়ে বেলা ১১টার দিকে দুদিনের সফরে টুঙ্গিপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় তার সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়ায় পৌঁছার পর বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে মন্ত্রিসভার নতুন সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান সরকারপ্রধান।

পঞ্চমবার সরকার গঠনের পর এটা তার প্রথম সফর। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই দিনের সফরে নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION