1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পূর্ণমন্ত্রী হচ্ছেন আগের মন্ত্রিসভার তিনজন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট

পূর্ণমন্ত্রী হচ্ছেন আগের মন্ত্রিসভার তিনজন

  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৩১৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হচ্ছেন বর্তমান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রী হিসেবে শপথ নেবেন তারা।

বুধবার রাতে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি জানান, এবার পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথের জন্য ২৫ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। ১১ জনকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে বলা হয়েছে। বৃহস্পতিবার নতুন এই মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেবেন।

ফরহাদ হোসেন মেহেরপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মহিবুল হাসান চৌধুরী নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম- ৯ আসন থেকে। ফরিদুল হক খান জামালপুর-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন আগামীকাল বৃহস্পতিবার। তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরাও আগামীকাল শপথ নেবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে বলা গণ্য হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION