1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচিত শেখ হাসিনা - Bangladesh Khabor
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রিজার্ভ চুরি: ৯৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ বাউফলে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় মোবাইকোর্টে মাদকসেবীকে ১ বছরের কারাদণ্ড কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার

গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচিত শেখ হাসিনা

  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৯২ জন পঠিত

সাদিয়া আফরিন, গোপালগঞ্জ :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া -কোটালীপাড়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আসনের মোট কেন্দ্র ১০৮।

রোববার রাতে জেলা রিটার্নিং অফিস সূত্রে এ খবর জানা যায়।

জানা যায়, শেখ হাসিনা নৌকা মার্কায় ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আবুল কালাম আম প্রতীকে ৪৬০ ভোট পেয়েছেন। আরেক প্রার্থী জাকের পার্টির মাহাবুর মোল্যা গোলাপ ফুল মার্কায় পেয়েছেন ৪২৫ ভোট।

এদিকে ফলাফল ঘোষণার পর বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে অন্যপ্রার্থী ও তার কর্মী-সমর্থকদের সঙ্গে সহিংসতা বা আত্মকলহে লিপ্ত না হওয়ার জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন আওয়ামী লীগ সভাপতি।

সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে সারা দেশে শুরু হয় গণনার কাজ। ইতোমধ্যে অনেক আসনের ফল আসা শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION