1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ট্রেনে নিহতদের চেনার উপায় নেই, হবে ডিএনএ পরীক্ষা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট

ট্রেনে নিহতদের চেনার উপায় নেই, হবে ডিএনএ পরীক্ষা

  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে পুড়ে মারা যাওয়া চার জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

শনিবার বিকালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এর আগে মৃতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেতাফুর রহমান।

তিনি জানান, মৃতদের শরীর এতোটাই পুড়ে গেছে, যা দেখে চেনার কোনও উপায় নেই। এখন ময়নাতদন্তের সময়ে মৃতদেহ থেকে ডিএনএ প্রোফাইলিংয়ের নমুনা সংগ্রহ করার জন্য বলা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগকে। পরে সিআইডির মাধ্যমে দাবিদারদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হবে। নমুনা ম্যাচ করলে এরপর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এসআই সেতাফুর বলেন, এ পর্যন্ত চার জনের দাবিদার আসলেও তিন জন লিখিত আবেদন করেছেন। এদের মধ্যে একজন পুরুষ ও দুই জন নারী। আবেদন ছাড়া একজন এসেছিলেন, তিনিও নারী।

মর্গ সূত্রে জানা গেছে, মৃতদের তিন জন নারী ও একজন পুরুষ।  লাশ মরচুয়ারিতে রাখা হয়েছে।

যশোরের বেনাপোল থেকে শুক্রবার (৫ জানুয়ারি) দুপুর পৌনে ১ টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয় ‘বেনাপোল এক্সপ্রেস’ট্রেনটি। রাজধানীতে পৌঁছার পর রাত ৯টার দিকে এই ট্রেনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রায় সোয়া ১ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। ট্রেন থেকে দগ্ধ চার জনের লাশ উদ্ধার করা হয়। ট্রেনে আগুনের ঘটনায় দগ্ধ আট রোগীকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তাদের প্রত্যেকের শ্বাসনালি পুড়ে গেছে এবং কেউ এখনও ঝুঁকিমুক্ত নন বলে ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION