1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অ্যামনেস্টি টিআইবি সুজনের ভূমিকা একসূত্রে গাঁথা: কাদের - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট

অ্যামনেস্টি টিআইবি সুজনের ভূমিকা একসূত্রে গাঁথা: কাদের

  • Update Time : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৫ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, টিআইবি ও সুজনের ভূমিকা একসূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এই সরকারের প্রতি অ্যামনেস্টির একটা বৈরী মনোভাব রয়েছে। বাংলাদেশে টিআইবি ও সুজনের ভূমিকা একসূত্রে গাঁথা।

বুধবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শ্রম অধিকার লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সাজা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে বিবৃতি দিয়েছে, তার সমালোচনা করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাছে জানতে চাই-আমাদের দেশে শ্রমিকদের অধিকার বিষয়ে মামলার যে রায় স্বাধীন আদালত দিয়েছেন, সেটা নিয়ে এতো মাথাব্যথা; গাজায় গণহত্যা নিয়ে তাদের কী ভূমিকা। সেখানে ৯৪ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে কিছু বলেছে? এই একজন ব্যক্তির জন্য যে রায়, সে রায়কে তারা কটাক্ষ করছে। ইসরাইলের বিরুদ্ধে তো একটা কথাও বলেনি।

বিএনপি-জামায়াত আন্দোলনে ব্যর্থ হয়ে লিফলেট বিতরণ করছে উল্লেখ করে তিনি বলেন, এই দলটি ব্যর্থতার চোরাবালিতে আটকে গেছে। এখান থেকে তারা বের হতে পারছে না। হরতাল-অবরোধ দিলে রাস্তায় যানজট লেগে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION