1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাজধানীতে প্রধানমন্ত্রীর নির্বাচনি জনসভা সোমবার - Bangladesh Khabor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্বে সেনাবাহিনীর ৭ মেজর জেনারেল বাউফলে নারী শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে পুলিশের মতবিনিময় সভা সরিয়ে দেওয়া হলো গোপালগঞ্জের ডিসিকে গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি বাউফলের কাছিপাড়া লঞ্চঘাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, যাত্রীদের হয়রানির দাবি গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

রাজধানীতে প্রধানমন্ত্রীর নির্বাচনি জনসভা সোমবার

  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকায় নির্বাচনি জনসভা করবে আওয়ামী লীগ। সোমবার রাজধানীর ধানমন্ডির কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি থাকবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুর ২টায় সমাবেশের কার্যক্রম শুরু হবে। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ এস এম মান্নান কচি।

এদিকে রাজধানীতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর নির্বাচনি জনসভা সফলে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জনসভা সফলে ইতোমধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের একাধিক বর্ধিত সভায় হয়েছে। জনসভায় ঢাকা মহানগরের অন্তর্গত ১৫টি সংসদীয় আসনের দলীয় প্রার্থী মঞ্চে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এসব প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য নৌকা মার্কায় ভোট চাইবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, জনসভা সফলে আমরা সার্বিকভাবে প্রস্তুতি নিয়েছি। নির্বাচনি আচরণবিধি মেনেই জনসভার মাইক ব্যবহার থেকে শুরু করে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION